News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য বীমার টোপ দিয়ে কোটি টাকা লুট রাজ্যে, প্রতারিত ৫০, গ্রেপ্তার দুই
Image

স্বাস্থ্য বীমার টোপ দিয়ে কোটি টাকা লুট রাজ্যে, প্রতারিত ৫০, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই, ৪ মে৷৷ প্রলোভনের ফাঁদে পা দিয়ে রাজ্যের ৫০ জন প্রচুর টাকা খুঁইয়েছেন৷ এমনই একটি ঘটনায় খোয়াইয়ের রঞ্জিত নমঃ দাস নামে এক পুলিশ কনস্টেবলের ৮৫ হাজার টাকা লুট হয়েছে ৷ শনিবার একথা জানিয়েছেন ত্রিপুরার সাইবার ক্রাইম শাখার পুলিশ সুপার সরস্বতী আর ৷ তিনি জানান, ওই ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ ৷ তাদের শনিবার খোয়াই সিজেএম আদালতে তেলা হয়৷ বিচারক ধৃতদের পাঁচদিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন৷

পুলিশ সুপার আরও জানান, তারা প্রতারণার জাল ছড়িয়ে দেওয়ার সাথে যুক্ত৷ তিনি সতর্ক করে বলেন, ডিলমানি সিকিউরিটি প্রাইভেট লিমিটেড সংস্থা স্বাস্থ্য বিমার নামে মানুষের কাছ টাকা লুটে নিচ্ছে ৷ তাতে, এখন পর্যন্ত বিভিন্ন মানুষের কাছ থেকে ওই সংস্থা ১ কোটির টাকার অধীক লুট করেছে বলে প্রমাণ মিলেছে৷ সরস্বতী আর বলেন, খোয়াই থানায় গত মার্চ মাসে রঞ্জিত নমঃ দাস প্রতারণার মামলা করেন ৷ তাঁর কাছ থেকে স্বাস্থ্য বীমার নামে ৮৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ এই মামলায় তদন্তে নেমে সাইবার ক্রাইম শাখা আরো অনেক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ৷ তাঁর কথায়, কৈলাসহর, ধর্মনগর, বিলোনীয়ায় মোন ৫০ জন প্রতারিত হয়েছেন বলে খবর মিলেছে ৷
সরস্বতী আর জানান, ডিলমানি সিকিউরিটি প্রাইভেট লিমিডেট টেলিফোনে স্বাস্থ্য বীমার নানা অফারের টোপ দিয়ে টাকা আদায় করে চলেছে ৷

মানুষও সহজ সরলভাবে তাদের প্রলোভনে পা দিচ্ছেন ৷ তিনি বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে ওই সংস্থার বৈধ কোন অনুমোদন নেই ৷ তাছাড়া স্বাস্থ্য বীমা করার ক্ষেত্রে যা প্রয়োজনীয় সবই ভুয়ো তথ্য তারা গ্রাহকের কাছে উপস্থাপন করে থাকে৷ তিনি বলেন, খোয়াইয়ের রঞ্জিত নমঃ দাসের মামলায় তদন্তে নেমে পুলিশ ধলেশ্বর থেকে প্রীতম চৌধুরী এবং বিলাস সাহা নামে দুই যুবককে গ্রেফতার করেছে ৷ তারা গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করতেন ৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আরো অনেক তথ্য বেরিয়ে আসছে ৷ সরস্বতী আর বলেন, রাজ্যে ৫০ জনের কাছ থেকে ওই সংস্থা ১ কোটি টাকার অধিক সংগ্রহ করেছে ৷ তার মধ্যে রঞ্জিত নমঃ দাসের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বাকিদের টাকা আদৌ ফেরত পাওয়া সম্ভব হবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ৷

তিনি বলেন, রাজ্যে নানাভাবে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের বহু ঘটনা ঘটছে ৷ অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রতারিত ব্যক্তি দেরীতে পুলিশের সাহায্য চান ৷ তাতে, প্রতারকদের জালে তুলা সম্ভব হয় না ৷ তাঁর কথায়, এটিএমের ওটিপি সংগ্রহ করে বহু মানুষের ব্যাঙ্ক একাউন্ট ফাঁকা করে দিয়েছে প্রতারকরা ৷ ওই টাকা ফেরত পাওয়া কোন সম্ভব নয় ৷ তিনি বলেন, শুধু সচেতনতার অভাবে মানুষ নিজেদের কষ্টার্জিত টাকা গচ্ছা দিচ্ছেন ৷ কখনই টেলিফোনে এটিএমের পিন কিংবা ওটিপি কাউকেই দেওয়া উচিৎ নয় ৷ তাছাড়া, কেউ যদি মোবাইল টাওয়ার কিংবা স্বাস্থ্য বীমার নামে প্রচুর টাকা প্রাপ্তির টোপ দিয়ে থাকে, তাহলে সেই প্রলোভনে পা না দিলেই সব সমস্যা এড়ানো সম্ভব ৷

আজ ত্রিপুরার সাইবার ক্রাইম শাখার পুলিশ সুপার সরস্বতী আর রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন জানান, কোন ফোন কলের ফাঁদে পা দেবেন না ৷ অবাঞ্চিত কেউ আপনার ব্যাঙ্ক একাউন্ট সম্পর্কে জানতে সোজা বিষয়টি পুলিশকে জানান ৷ তাছাড়া, এটিএম কোড নম্বর কখনো কাউকে দেওয়া উচিৎ নয় ৷ তাঁর পরামর্শ, সচেতন হোন, প্রতারণার হাত থেকে নিজেকে বাচান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top