News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা বোঝাই লরির ভারে ভাঙল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন কাঞ্চনপুর
Image

কয়লা বোঝাই লরির ভারে ভাঙল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন কাঞ্চনপুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ সতর্কতা তোয়াক্কা না করে অধিক ওজনের লরি ব্রেইলি ব্রিজে (স্টিলের সেতু) উঠতেই বিপত্তি দেখা দেয়৷ সেতু ভেঙে উল্টে যায় লরিটি৷ ফলে, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ হয়ে পড়েছে৷ জানা গেছে, অসমের বদরপুর থেকে কয়লা বোঝাই এএস ০১ ডিডি ৭৫৯৭ নম্বরের ১২ চাকার লরি বৃহস্পতিবার গভীর রাতে কাঞ্চনপুরে যাওয়ার পথে জুরি নদীর উপর ব্রেইলি সেতু ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে৷ স্টিলের সেতুটি লরির অতিরিক্ত ওজন বহন করতে পারেনি৷ ফলে, সেতু ভেঙে ট্রাকটি উল্টে যায়৷


এ বিষয়ে কাঞ্চনপুর থানার ওসি জানিয়েছেন, জুরি নদীর উপর সেতুর এপর ওঠার মুখেই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ সবর্োচ্চ ১৫ টন ওজন বহন করার ক্ষমতা রয়েছে সেতুর৷ কিন্তু, পরীক্ষা করে দেখা গিয়েছে ওই ট্রাকটি কমপক্ষে ৩৫ টন ওজন নিয়ে ব্রিজে উঠেছিল৷ স্বাভাবিকভাবে ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি ওজন বহন করা সেতুর পক্ষে সম্ভব ছিল না৷ ফলে, ভেঙে পড়েছে৷ ওসি জানান, ট্রাকের চালক ও সহ চালক ঘটনার পর পালিয়েছে৷এদিকে, এই ব্রিজটি ভেঙে পড়ায় কাঞ্চনপুরে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছে৷ কারণ, জলেবাসা থেকে কাঞ্চনপুরে সহজে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল ওই ব্রেইলি সেতু৷
স্থানীয় জনগণের অভিযোগ, বহুকাল ধরে নতুন সেতু নির্মাণের দাবি জানানো হচ্ছে৷ সম্প্রতি বিকল্প সেতু নির্মাণের কাজ শুরুও হয়েছিল৷ কিন্তু, কোনও এক অজ্ঞাত কারণে মাঝ-পথেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়৷ এখন ওই স্টেল ব্রিজটি ভেঙে যাওয়ায় যাতয়াতে ভীষণ অসুবিধা হবে৷


কাঞ্চনপুর থানার ওসি জানিয়েছেন, ট্রাকটি উপরে তোলার চেষ্টা চলছে৷ প্রয়োজনীয় ক্রেনের অভাবে তা সম্ভব হয়নি৷ এদিকে, পূর্ত দফতরের আধিকারীকরা ব্রীজটি পরিদর্শন করেছেন৷ মেরামত করে পুনরায় সেতুটি যাতায়াতের উপযোগী করে তুলতে কিছুটা সময় লাগবে বলে পূর্ত দফতরের স্থানীয় আধিকারিক জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top