News Flash

  • Home
  • Uncategorized
  • অস্বাস্থ্যকর ও জঞ্জালে ভরা আগরতলা, পুর নিগমকে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
Image

অস্বাস্থ্যকর ও জঞ্জালে ভরা আগরতলা, পুর নিগমকে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ আগরতলা পুর এলাকার স্বচ্ছতা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব নিগমকে কড়া দাওয়াই দিয়েছেন৷ ত্রিপুরার রাজধানী শহর আগরতলা ভীষণ অস্বাস্থ্যকর ও জঞ্জালে পরিপূর্ণ৷ তাই, অতি শীঘ্র শহরকে জঞ্জালমুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷


প্রসঙ্গত, আগরতলা শহর স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রয়েছে৷ কিন্তু, শহরকে সর্বাঙ্গ-সুন্দর করে গড়ে তোলার কোনও উদ্যোগ তেমন নেওয়া হয়নি৷ পূর্বে বামফ্রন্ট সরকার এবং বর্তমানে বিজেপি জোট সরকার, উভয় ক্ষেত্রেই শহর আগরতলা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ অবশ্য মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব পুর নিগমের অনীহাকেই এই সমস্যা জিইয়ে রাখার জন্য দায়ী করেছেন৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবের কথায়, ২০১৮ সালের ৩০ সেপ্ঢেম্বর শহর আগরতলা পরিক্রমা করে এবং শহরের হাল হকিকৎ দেখে পুর নিগমকে শীঘ্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ শুধু তাই নয়, চলতি ইংরেজি বছরের ১৬ জানুয়ারি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, সমস্ত পুর সংস্থাকে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা সুনিশ্চিত করতেই হবে৷ তবুও, শহর আগরতলাকে জঞ্জালমুক্ত এবং পরিচ্ছন্ন করে তুলতে পুর নিগমের অনীহা প্রতি প্রমাণিত হয়েছে৷


মুখ্যমন্ত্রীর দাবি, মেয়র-ইন-কাউন্সিল এবং অন্যান্য কাউন্সিলাররা নিজেদের এলাকায় শহর পরিষ্কার করার জন্য যে-সমস্ত উদ্যোগ নেওয়া উচিত ছিল তা নেননি৷ বরং পুর বাস্তুকাররা কাজ করতে গেলে তাঁরা নানা অজুহাতে বাধা দিয়েছেন৷ তিনি বলেন, পুর নিগমের নিজস্ব আয় মাত্র ২২ কোটি টাকা৷ ফলে, ২০১৮-১৯ অর্থ বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে পুর নিগমকে ৭১ কোটি ৬২ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, উন্নয়নের প্রশ্ণে প্রচুর অর্থ বরাদ্দ সত্ত্বেও পুর নিগম দায়িত্ব পালন করছে না৷ তাই, পুর নিগমকে চরম বার্তা দেওয়া হয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় শহর আগরতলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে না তুললে রাজ্য সরকার কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top