News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে চৌদ্দ বছর জেল খেটে রাজ্যে ফিরল ৩ যুবক
Image

বাংলাদেশে চৌদ্দ বছর জেল খেটে রাজ্যে ফিরল ৩ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ চৌদ্দ বছর বাংলাদেশে জেল খেটে রাজ্যে ফিরল তিন যুবক৷ মঙ্গলবার দুপুরে তাদের পুশব্যাক করা হয় বাংলাদেশের তরফ থেকে৷ বিজিবি ওই তিন যুবককে খোয়াই চেকপোস্ট দিয়ে তাদের বিএসএফের হাতে তুলে দেয়৷ স্বভূমে ফিরে আসা তিন যুবক হল মনুর মৃণাল কান্তি দেববর্মা ও অনন্ত মোহন ত্রিপুরা৷ অপরজন গন্ডাছড়ার বাসিন্দা বরণজয় ত্রিপুরা৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, ওই তিন যুবক ২০০৪ সালে খোয়াইয়ের বল্লার সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যায়৷ সেদেশের আশারাম সীমান্ত এলাকায় পৌঁছার পর বিজিবি ওই তিন যুবককে আটক করে এবং বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ তাদের মিথ্যা মামলা সাজিয়ে বাংলাদেশের আদালতে সোপর্দ করে৷ বাংলাদেশের আদালত ওই তিন যুবককে চৌদ্দ বছর কারবাসের সাজা দেয়৷ সেই সাজা পূরণ হওয়ার পর তাদের স্বভূমে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার৷ সেই মোতাবেক মঙ্গলবার ওই তিন যুবককে বিজিবি বিএসএফের সাথে যোগাযোগ করে এবং ফেরত পাঠায়৷
অন্যদিকে, বিএসএফের তরফ থেকেও এদিন এক বাংলাদেশী চোরকে সেই দেশে পুশব্যাক করা হয়েছে৷ তার নাম আজমল আলি খান৷ তাকে প্রায় তিনমাস আগে চুরির দায়ে আটক করেছিল পুলিশ৷ তারপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল৷ সেই মোতাবেক তাকে তিন মাসের কারাবাসের সাজা ঘোষণা দেয় আদালত৷ তিন মাস অতিক্রান্ত হওয়ার পর তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে মঙ্গলবার৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top