News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই থানার লক আপে আসামীর আত্মহত্যার চেষ্টা
Image

খোয়াই থানার লক আপে আসামীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ খোয়াই থানার লকআপে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করল চুরির দায়ে ধৃত এক ব্যক্তির৷ এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকালে খোয়াই থানার লকআপে পরনের গ্যাঞ্জি দিয়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল রুপেশ সিং (২১) নামের এক অভিযুক্ত৷ থানার পুলিশ জানিয়েছে, রুপেশ সিং নামের যুবককে খোয়াই কালীবাড়ি এলাকা থেকে চুরির দায়ে গ্রেফতার করা হয়েছিল৷ পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল তাকে পানিসাগরে নিয়ে যাওয়া হয়৷

সেখান থেকে চুরি সামগ্রীগুলো উদ্ধার করে ফের খোয়াই থানায় এনে লকআপে পোরা হয়েছিল৷ কিন্তু আজ সকালে সে থানার লকআপের গরাদে তার পরনের গ্যাঞ্জি ছিঁড়ে তা দিয়ে আত্মহত্যার করার চেষ্টা করে৷ তবে কর্তব্যরত পুলিশকর্মীদের বিচক্ষণতায় তার আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়৷
এদিকে এ ঘটনায় রুপেশ বেশ অসুস্থ হয়ে পড়ে৷ তাকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে৷ কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেন ডাক্তাররা৷ জানা গেছে, বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top