News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় থানা থেকে পালিয়ে গেল আসামী
Image

আমবাসায় থানা থেকে পালিয়ে গেল আসামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ থানার লকআপ থেকে এক দাগি চোর পালিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে আমবাসা থানা এবং জেলার পুলিশ মহলে কালঘাম ছুটেছে ৷ ফেরার চোরকে খোঁজে বের করতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ ৷ সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷
ঘটনার বিবরণে জানা গেছে, অলিন্দ্র দেববর্মা নামের এক দাগি চোরকে রবিবার পাকড়াও করেছিল আমবাসা থানার পুলিশ ৷ তাকে গোটা রাত থানার লকআপে রাখা হয়েছিল ৷ ভোর রাতে প্রাকৃতিক কাজ করার কথা বলে থানার সেন্িন্টকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷


পলাতক চোরের পিছু ধাওয়া করে তার টিঁকির নাগাল পাননি পুলিশকর্মীরা ৷ ইত্যবসরে খবর যায় পুলিশ সুপারের কানে ৷ তাঁর কড়া নির্দেশ, শীঘ্র পলাতক অলিন্দ্রকে পাকড়াও করতে না পারলে কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷


জানা গেছে, আমবাসার থানার পুলিশ পলাতক চোরের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছেন৷ গড়ে তোলা হয়েছে নাকাবন্দি৷ এই খবরে লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি ৷ এদিকে ঘটনার খবরে ওয়াকিবহাল মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ৷ অনেকে পুলিশের বিরুদ্ধে শিথিলতার অভিযোগও তুলেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top