News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশ আইপিএলের প্লেঅফ ম্যাচের সময় সূচির পরিবর্তন
Image

দ্বাদশ আইপিএলের প্লেঅফ ম্যাচের সময় সূচির পরিবর্তন

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : দ্বাদশ আইপিএল মরশুমের সমস্ত প্লেঅফ ম্যাচের সময় সূচির পরিবর্তন করা হল। সমস্ত প্লেঅফ ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে ৭টা থেকে। ৭ মে থেকে শুরু হবে প্লেঅফ পর্যারে খেলা।


চলতি মরশুমের আইপিএলের বেশিরভাগ ম্যাচই শেষ হচ্ছে মধ্যরাতে৷ সুপার ওভার হলে তো পরের দিনও পরে যাচ্ছে৷ সেক্ষেত্রে সাধারণ দর্শকদের বেশ সমস্যায় পড়তে হয়৷ বিশেষ করে মাঠ ফেরত দর্শকদের যানবাহন পেতেই মাঝরাতে নাজেহাল হাওয়ার অবস্থা৷ পুরো পরিস্থিতির উপর নজর রেখেই আইপিএলের প্লে-অফর সময়ে পরিবর্তন করল বোর্ড৷ সেক্ষেত্রে প্লে-অফ, ফাইনাল সব ম্যাচই ৮ টার পরিবর্তে ৭.৩০ মিনিট থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বোর্ডের এই সিদ্ধান্তে খুশি ক্রিকেটমহল৷শনিবার বোর্ডের বৈঠকে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যের সঙ্গে বোর্ডের আধাকারিকদের এই প্রস্তাব নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে৷ পরে পুরো বিষয়টি মাথায় রেখে প্রস্তাবে সবুজ সংকেতে দেয় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স৷ এরপর সম্প্রচার সংস্থার সঙ্গে বৈঠকের মাধ্যমে প্লে-অফ ম্যাচের সম্প্রচারের সময় এগিয়ে আনা নিয়ে সমঝোতা করা হবে৷ প্রসঙ্গত গত বছরও প্লে-অফের সময় পরিবর্তন করে ৭ টা থেকে ম্যাচ শুরু করা হয়েছিল৷


একনজরে দ্বাদশ আইপিএলের প্লে-অফ ম্যাচ কখন কোথায়–কোয়ালিফায়ার ১- ৭ মে চেন্নাইে৷
এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার যথাক্রমে – ৮ মে ও ১০ মে ভাইজ্যাকে এবং ফাইনাল ১২ মে হায়দরাবাদে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top