News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু’টি কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা
Image

আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু’টি কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

কলম্বো, ২৮ এপ্রিল (হি.স.) : চার্চ এবং হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু’টি কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা। এক্ষেত্রে তাঁর বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। শনিবার রাষ্ট্রপতির দফতর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ইস্টার সানডেটে কলম্বো ও তার পার্শবর্তী এলাকায় ভয়াবহ ধারাবাহিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। যদিও এই হামলার ঘটনায় ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এবং জামাথেই মিল্লাথু ইব্রাহিম-এর নামও সামনে এসেছে। কিন্তু স্বল্প পরিচিত এই দু’টি সংগঠনের বিরুদ্ধে এখনও তেমন কোনও প্রমাণ নেই পুলিশ প্রশাসনের হাতে। যার জেরে বর্তমান আইন অনুসারে তাদের নিষিদ্ধ করতে পারছিল না প্রশাসন।
এই পরিস্থিতিতে নিজের হাতে থাকা জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এনটিজে এবং জামাথেই মিল্লাথু ইব্রাহিম-কে নিষিদ্ধ করা হয়েছে বলে শনিবার প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার হোটেল-গির্জায় ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ২৫০ প্রাণ হয়েছেন। আহত পাঁচ শতাধিকেরও বেশি। জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top