News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট
Image

প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৬ এপ্রিল(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পি-এম নরেন্দ্র মোদী’র মুক্তি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। শুক্রবার এই কথা জানিয়ে দিল শীর্ষ আদালত। তারফলে ২০১৯-লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তি পাবে না। শুক্রবার, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই রায় দেয়। বেঞ্চ জানিয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত।

প্রসঙ্গত, ১১ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পি-এম নরেন্দ্র মোদী’-র মুক্তি পাওয়ার কথা ছিল। বিজেপি নির্বাচনের আগে এই সিনেমা প্রদর্শনের আশা রেখেছিল। কিন্তু কংগ্রেস এই নিয়ে সুপ্রিকোর্টের দ্বারস্থ হয়। কংগ্রেস দাবি করে যে, ভোটের আগে এই সিনেমা মুক্তি পেলে নির্বাচনে তার প্রভাব পড়বে। ভোটাররা তার ফলে প্রভাবিত হবে। সুপ্রিমকোর্ট তখন জানিয়েছিল এই নিয়ে এখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ১০ এপ্রিল নির্বাচন কমিশন ছবিটির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে। কমিশন জানিয়েছিল, ১৯ মে পর্যন্ত অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ছবিটি কোনও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া যাবে না। নির্বাচনের সময় ছবিটি মুক্তি পেলে রাজনৈতিক পরিবেশ নষ্ট হবে বলেও জানায় নির্বাচন কমিশন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top