News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত থেকে পাঁচ লক্ষ টাকার সামগ্রী ও গবাদি পশু আটক
Image

সীমান্ত থেকে পাঁচ লক্ষ টাকার সামগ্রী ও গবাদি পশু আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরার সিপাহিজলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তারাপুকুর গ্রামের একটি রবার বাগান থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়া নেশার ট্যাবলেট ইয়াবা, গাঁজা ও নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করেছে বিএসএফ৷

দীপক নামাঙ্কিত বিওপি-র ১৪৫ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা এই সামগ্রীগুলি আটক করেছেন৷ একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মোট ৭৮০টি ইয়াবা ছিল৷ এগুলোর বাজারমূল্য ৩,৯৯,৩৫৮ টাকা৷ এছাড়া প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের এক কেজি শুকনো গাঁজা এবং ৪,৩৪৮ টাকার ৩১ শিশি নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করেছেন বিএসএফ জওষানরা৷ বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধারকৃত সামগ্রীগুলির মালিক আনিস মিঞা (২৩) এবং মণির হোসেন (২৫)৷ উভয়ে ফেরার৷ তাই তাদের বিরুদ্ধে বিএসএফ সোনামুড়া থানায় মামলা দায়ের করেছে৷ এছাড়া উদ্ধারকৃত সামগ্রীগুলিও থানায় জমা করেছে৷

অপরদিকে সংশ্লিষ্ট জেলার কামথানা বিওপি-র ৭৪ নম্বর ব্যাটীলিয়নের বিএসএফ জওয়ানরা এলাকায় টহল দেওয়ার সময় ১৯টি গবাদি পশু ও ১৫ কেজি গাঁজা ভারত থেকে বাংলাদেশে পাচারকালে আটক করেছেন৷ আটককৃত গবাদি পশুগুলির স্থানীয় বাজারমূল্য প্রায় ১,১৮,৪০০ টাকা এবং গাঁজার মূল্য ৭৫ হাজার টাকা বলে জানানো হয়েছে৷ সব মিলিয়ে উদ্ধারকৃত পাচার-সামগ্রীর বাজারমূল্য পাঁচ লক্ষ টাকার বেশি হবে বলে বি এস এফের তরফে জানানো হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top