News Flash

  • Home
  • Uncategorized
  • রিটার্নিং অফিসারের রিপোর্ট শেষ কথা নয়, পশ্চিম আসনে পুনঃ ভোট দেয়ার ক্ষেত্রে অনেক বিষয় খতিয়ে দেখতে হবে : সিইও
Image

রিটার্নিং অফিসারের রিপোর্ট শেষ কথা নয়, পশ্চিম আসনে পুনঃ ভোট দেয়ার ক্ষেত্রে অনেক বিষয় খতিয়ে দেখতে হবে : সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ পশ্চিম আসনে ভোটে রিটার্নিং অফিসারের রিপোর্টই যথেষ্ট নয়৷ ভোট প্রক্রিয়ায় অনেক বিষয় খতিয়ে দেখতে হয়৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি৷ তাঁর কথায়, ওয়েব কাস্টিং এবং ভিডিও ফুটেজে ভোট প্রক্রিয়ায় কিছু গন্ডগোল ধরা পড়েছে৷ কিন্তু, পুনঃ ভোটের ক্ষেত্রে তা যথেষ্ট নয়৷ প্রিসাডিং অফিসার থেকে শুরু করে মাইক্রো অবজারভারদের রিপোর্ট বিশ্লেষণ করার পর নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে৷

অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারীককে পশ্চিম আসনে রিটার্নিং অফিসার ড. সন্দীপ মাহাত্মের লেখা চিঠিকে ঘিরেই বিতর্ক শুরু হয়েছে৷ কারণ, ওই চিঠিতে পশ্চিম আসনের রিটার্নিং অফিসার একটি রিপোর্ট জমা দিয়েছেন৷ তাতে ৪৩৩টি বুথে ভিডিও গ্রাফি নিয়ে প্রশ্ণ উঠেছে৷ পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী ৩৭৯টি বুথে ৯ ঘন্টার কম ভিডিও গ্রাফি হয়েছে৷ এছাড়া ৫৪টি বুথে ভিডিও ফুটেজ বিকৃত করা হয়েছে৷ তাতেই রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক পারদ চরমে উঠেছে৷

রিপোর্ট অনুযায়ী, ২০টি বুথে কোনও ক্যামেরা বসানো হয়নি৷ ১৫টি বুথে ক্যামেরা বসানো হলেও তা ভেঙে পড়েছিল এবং পুনরায় লাগানো হয়নি৷ একটি বুথে ক্যামেরা পরে ভেঙে গিয়েছে৷ ৬টি বুথে অপারেটর নির্বাচন সমাপ্ত হওয়ার আগেই ক্যামেরা খুলে নিয়েছে৷ ৫টি বুথে একাধিকবার ক্যামেরা খুলে মাটিতে পড়েছে৷ ৩টি বুথে অপারেটর ক্যামেরার অবস্থান বদল করেছে৷ সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল ১টি বুথে ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল৷ তাছাড়া, ৮টি বুথে অন্যান্য গড়মিল ধরা পড়েছে৷ পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী ৬৫টি বুথে নির্বাচন চলাকালীন গড়মিল প্রমাণিত হয়েছে৷ তবে, ৩৬৮টি বুথে প্রিসাইডিং অফিসার এবং মাইক্রো অবজারভারদের রিপোর্ট অনুযায়ী অস্বাভাবিক কোনও ঘটনা ঘটেনি৷

এই রিপোর্টকে ঘিরেই বিরোধী শিবিরে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ বিরোধীদের বক্তব্য, এই রিপোর্টেই প্রমাণিত পশ্চিম আসনে ভোটে কারচুপি হয়েছে৷ পশ্চিম আসনে রিটার্নিং অফিসার তার রিপোর্টে বিস্তারিত তথ্য দিয়েছেন৷ ৩০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোহনপুর বিধানসভা কেন্দ্রে ভিডিও ফুটেজে সবচেয়ে বেশি অনিয়মের কথা রিপোর্টে বলা হয়েছে৷ এছাড়া খয়েরপুর, মজলিশপুর, বিশালগড়, ধনপুর এবং রামনগরে অন্যান্য কেন্দ্রের তুলনায় বেশি অনিয়ম হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ কেবলমাত্র বনমালীপুর কেন্দ্রে এমন কোনও অনিয়মের বিষয়ে রিপোর্টে উল্লেখ করেননি পশ্চিম আসনের রিটার্নিং অফিসার৷

এই রিপোর্ট নিয়ে মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, রিটার্নিং অফিসারের রিপোর্ট পুনঃ ভোটের ক্ষেত্রে যথেষ্ট নয়৷ তাঁর কথায়, পুনঃ ভোট দেওয়ার ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারদের ডাইরি এবং মাইক্রো অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখা হয়৷ রিটার্নিং অফিসারের রিপোর্ট এবং প্রিসাইডিং অফিসার ও মাইক্রো অবজারভারদের রিপোর্ট বিশ্লেষণ করার পর কমিশন পুনঃ ভোট নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ তিনি জানান, প্রায় ৭০০ বুথে একই অভিযোগ একাধিক জমা পড়েছে৷ সেক্ষেত্রে ওই অভিযোগ গুলি পরীক্ষা নিরীক্ষা করা সহজ হবে৷ তিনি আরও জানান, ভিডিও গ্রাফির বরাত যাদের দেওয়া হয়েছে বুথে অনিয়মের জন্য তাদের জবাব চাওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top