News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অস্বস্তিতে নীরব মোদী, লন্ডনের আদালতে নাকচ জামিনের আর্জি
Image

ফের অস্বস্তিতে নীরব মোদী, লন্ডনের আদালতে নাকচ জামিনের আর্জি

লন্ডন, ২৬ এপ্রিল (হি.স.): শুক্রবার ভারতীয় হিরে ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিল লন্ডনের আদালতে। পিএনবি ঋণখেলাপি মামলার অন্যতম অভিযুক্ত নীরব মোদীর শুনানি চলছে লন্ডনের আদালতে। এদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়ে আগামী ২৪ মে পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত।

নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিল লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত। আগামী ২৪ মে মামলার পরবর্তী শুনানির তারিখ স্থির করেছে আদালত। এদিন মামলার শুনানির সময় নীরবের আইনজীবী আদালতে জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে ব্রিটেনে বসবাস করছেন নীরব। তিনি আত্মগোপনের চেষ্টা করেননি। প্রসঙ্গত, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ১৩০০০ কোটি টাকার ঋণ খেলাপ করার অভিযোগে দেশ ছেড়ে পালিয়েছিলেন হিরে ব্যবসায়ী নীরব মোদী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে লন্ডনের রাস্তায় তাঁকে দেখা গিয়েছে বলে জানিয়েছিল ব্রিটিনের সংবাদপত্র ”দ্য টেলিগ্রাফ”। এরপরই পিএনবি ব্যাংক জালিয়াতিতে মামলায় অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে লন্ডনে গ্রেফতার করা হয়। ১৪ হাজার ৭০০ কোটি টাকার ঋণ খেলাপিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদী দীর্ঘদিন ধরেই ফেরার। এর আগে মার্চ মাসে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল লন্ডনের আদালত। এদিন ফের তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top