News Flash

  • Home
  • Uncategorized
  • মুক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মেলাঘরে
Image

মুক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মেলাঘরে

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৪ এপ্রিল ৷৷ মেলাঘর থানা এলাকার উত্তর তৈবান্দালের পরমভক্ত পাড়ায় ১০ বছরের এক মূক ও বধীর কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ নূর ইসলাম নামে ধনপুরের বড়নারায়ণ এলাকার এক যুবক মূক ও বধীর নাবালিকাকে অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷


মেলাঘর থানার উত্তর তৈবান্দালের পরমভক্ত পাড়ায় পৈশাচিক ঘটনা সংগঠিত হয়েছে৷ মূক ও বধীর নাবালিকাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে রাবার বাগানের এক শ্রমিক ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজনরা৷ অভিযুক্ত নূর ইসলাম গত ২-৩মাস ধরে নাবালিকাটিকে ধর্ষণ করে চলেছে বলে অভিযোগ৷ বিষয়টি পরিবারের লোকজনদের নজরে আসার পর বিষয়টি স্থানীয় মাতববরদের গোচরে আনা হয়৷

মাতববরদের চাপের মুখে অভিযুক্ত তার অপরাধ কবুল করেছে৷ শেষ পর্যন্ত এ ব্যাপারে মেলাঘর থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মূক ও বধীর নাবালিকাটিকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top