News Flash

  • Home
  • Uncategorized
  • পাথারকা‌ন্দির পুত‌নি চা বাগানে গলায় ফাঁস জড়ানো শিশুর ঝুলন্ত লাশ
Image

পাথারকা‌ন্দির পুত‌নি চা বাগানে গলায় ফাঁস জড়ানো শিশুর ঝুলন্ত লাশ

পাথারকা‌ন্দি (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি মহকুমার পুত‌নি চা বাগা‌নের ষোলোফুট এলাকার জং‌লি‌টিলায় নিজেদের বা‌ড়িতে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার‌ হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র ক‌রে এলাকায় চাঞ্চল্য বিরাজ কর‌ছে। ঘটনাকে রহস্যজনক বলে বাগানের অধিকাংশ মানুষ মনে করছেন। ধন্দে পড়েছেন পুলিশের তদন্তকারী অফিসারও। নিহত প্রায় সাত বছরের শিশুটি স্থানীয় চা বাগানের বাসিন্দা হ‌রিপ্রসাদ রাজবংশীর ছেলে। নাম রাজেশ রাজবংশী।

রাজেশের পারিবারিক সূত্রের বক্তব্য, বুধবার বিকেল চারটা নাগাদ ‌তাদের ছেলে এই ঘটনা ঘটিয়েছে। বাড়িতে কেউ ছিলেন না। তখন প‌রিবা‌রের অন্য সদস্যদের অবর্তমা‌নে নি‌র্মীয়মাণ প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা খুঁটির লোহার র‌ডের সঙ্গে নাইলনের র‌শি গলায় জ‌ড়ি‌য়ে আত্মঘাতী হয়েছে রাজেশ। বিষয়টি সন্ধ্যার দিকে নজ‌রে প‌ড়ে অভিবাবক‌দের। তাদের কান্নাভরা হইচই শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ইত্যবসরে খবর যায় থানায়। অন্য পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার এসআই র‌হিমউদ্দিন বড়ভুইয়াঁ। তাঁরা মৃত‌দেহটি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসেন।

এর পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই করিমগঞ্জের সিভিল হাসপাতালে পাঠিয়ে রাজেশের মৃতদেহের ময়না তদন্ত করানো হয়। আজ বৃহস্পতিবার ময়না তদন্ত শে‌ষে রাজেশের মৃতদেহ তার প‌রিবারব‌র্গের কা‌ছে সম‌ঝে দেওয়া হয়।

কী কার‌ণে মাত্র সাত বছরের এক শিশু গলায় ফাঁস জড়িয়ে আত্মঘা‌তী হল, না‌কি তা‌কে অন্য কেউ ফাঁস জড়িয়ে প্রাণে মে‌রে‌ছে, না খেলার ছলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশের তদন্তকারী অফিসার র‌হিমউদ্দিন বড়ভুইয়াঁ। ত‌বে প্রাথ‌মিক তদ‌ন্তে এ ঘটনাকে এক‌টি দুর্ঘটনা ব‌লে মনে করছেন পুলিশ অফিসার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top