News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে পুণঃভোটের বুথ সংখ্যা নিরুপনে ব্যবস্থা তুঙ্গে
Image

পশ্চিম আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে পুণঃভোটের বুথ সংখ্যা নিরুপনে ব্যবস্থা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে ভোট নিয়ে শাসক-বিরোধী জোড়া ফলায় বিদ্ধ নির্বাচন কমিশন৷ তাই সমস্ত অভিযোগ নিস্পত্তিতে জোড়কদমে পরীক্ষা নিরিক্ষা শুরু হয়েছে৷ বুধবার সকাল থেকে সমস্ত এআরও-দের নিয়ে বৈঠক শুরু করেছেন পশ্চিম আসনে রিটার্নিং অফিসার৷ বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসির নির্দেশে সমস্ত বুথের ভিডিও ফুটেজ এবং ভোটের দিন প্রিসাইডিং অফিসারের ডায়েরির রিপোর্ট নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে৷ ইতিমধ্যে পশ্চিম আসনে চারজন অবজারভারের মধ্যে তিনজন রাজ্যে এসেছেন৷ তাঁদের সাথে বিশেষ পর্যবেক্ষক বৈঠক করেছেন বলে সূত্রের খবর৷


বুধবার সকাল সাড়ে নয়টা থেকেই সমস্ত ভিডিও ফুটেজ ও বুথের রিপোর্ট নিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে ভিড় করতে শুরু করেন সহকারী রিটার্নিং অফিসাররা৷ বেলা গড়াতেই শুরু হয়ে যায় ভিডিও ফুটেজ পরীক্ষা নিরিক্ষার কাজ৷ সূত্রের খবর, আজ দফায় দফায় ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের সাথে বৈঠক করেছেন বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসি৷ ভিডিও ফুটেজ থেকে কোন গন্ডগোল ধরা পড়েছে কিনা তার খোজ খবরও সময় সময়ে নিচ্ছিলেন বিশেষ পর্যবেক্ষক৷


আজ এই প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসার মুখ খুলেননি৷ তবে, মুখ্য নির্বাচন আধিকারীক জানিয়েছেন, ভোট প্রক্রিয়ার পরীক্ষা নিরিক্ষায় কোন ফাঁকা রাখা হবে না৷ তিনি জানিয়েছেন, পশ্চিম আসনে চারজন অবজারভারের মধ্যে তিনজন আজ এসেছেন৷ আরেকজন আগামীকাল রাজ্যে আসবেন৷ তাঁর কথায় স্পষ্ট, বিশেষ পর্যবেক্ষকের জরুরী তলবেই অবজারভাররা রাজ্যে আসছেন৷


সূত্রের খবর, পশ্চিম আসনে ভোটের সমস্ত রিপোর্ট বিশেষ পর্যবেক্ষক অবজারভারদের কাছ থেকে সংগ্রহ করছেন৷ তাছাড়া, রিটার্নিং অফিসারের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য চেয়ে নিচ্ছেন৷ সূত্রের খবর, আগামীকালও দিনভর পশ্চিম আসনে ভোট প্রক্রিয়া নিয়ে পরীক্ষা নিরিক্ষা হবে৷
প্রসঙ্গত, ইতিমধ্যে বক্সনগরে একটি বুথে পুনঃ ভোটের সুপারিশ করেছেন মুখ্য নির্বাচন আধিকারীক৷ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আট শতাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে৷ তাতে, শাসক দল এবং বিরোধীদের অভিযোগ রয়েছে৷ সিপিএম ও কংগ্রেস পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আর্জি জানিয়ে ভিডিও ফুটেজ চেয়েছে৷ বিরোধীদের দাবি, ভোটের ভিডিও ফুটেজ রাজনৈতিক দলগুলিকে দিতে কমিশন বাধ্য৷ ধারনা করা হচ্ছে, বিরোধীদের তরফে যত অভিযোগ জমা পড়েছে সেই গুলি নিষ্পত্তি করবেই কমিশন৷ সূত্রের খবর, আজ প্রথম পর্যায়ে সিপিএম’র অভিযোগ নিয়ে ভিডিও ফুটেজ গুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে৷ প্রাথমিক ভাবে এর রিপোর্টও তৈরি হয়েছে৷


পশ্চিম আসনে ভোট নিয়ে মুখ্য নির্বাচন আধিকারীক ও রিটার্নিং অফিসার ভীষণ চিন্তায় রয়েছেন৷ কারণ, পশ্চিম আসনে ভোট সমাপ্ত হওয়ার পর ওই দুই আধিকারীক নির্বাচন শান্তিপূর্ণ বলে ঘোষণা দিয়েছিলেন৷ কিন্তু, এখন তাঁরা ভোট প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ বিজেপি মুখ্য নির্বাচন আধিকারীকের এই ভূমিকায় নির্বাচন কমিশন বিভ্রান্ত বলে কটাক্ষ করেছে৷ স্বাভাবিক ভাবেই শাসক ও বিরোধী দলের সম্মীলিত চাপে দিশেহারা মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসার৷ আজ এই বিষয়টি আরো প্রমাণিত হয়েছে সারা দিনে পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের গতিবিধি নিয়ে৷


মুখ্য নির্বাচন আধিকারীক স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে একাধিকবার পুনঃ ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন৷ তবুও, ভোট প্রক্রিয়া নিয়ে কারোর মনে কোন সন্দেহের লেশ থাকতে দেওয়া হবে না৷ ফলে, ধারণা করা হচ্ছে পশ্চিম আসনে আরো বেশক কয়েকটি বুথে পুনঃ ভোট হতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top