News Flash

  • Home
  • Uncategorized
  • দুসৃকতিদের হামলায় গুরুতর জখম এক ব্যক্তি
Image

দুসৃকতিদের হামলায় গুরুতর জখম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার মনুতে মঙ্গলবার রাতে দুষৃকতিদের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাঁর নাম টমটম ত্রিপুরা৷ দুষৃকতিরা তাকে মারধর অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে জঙ্গলে ফেলে দিয়ে যায়৷ রাতভর অচৈতন্য অবস্থায় জঙ্গলেই পড়ে থাকে ওই যুবক৷ বুধবার সকালে ঘুঙ্গানির শব্দ শুনে পথচারীরা এগিয়ে গিয়ে তাকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আহত ব্যক্তি বিজেপি’র কর্মী বলে দাবি করা হয়েছে৷


এই ঘটনার জন্য বিরোধী দল সিপিএম’র দিকে আঙুল তুলেছে শাসক দল৷ এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকালে বিজেপি’র রাজ্য সম্পাদিকা তথা পশ্চিম ত্রিপুরা আসনের দলীয় প্রার্থী প্রতিমা ভৌমিক গোমতী জেলা হাসপাতালে ছুটে যান৷ হাসপাতালে গিয়ে দুষৃকতি হামলায় আহত দলীয় কর্মী টমটম ত্রিপুরার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন৷ তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top