News Flash

  • Home
  • Uncategorized
  • ঘিলাতলীতে দুই ব্যক্তির সংঘর্ষে গুরুতর একজন
Image

ঘিলাতলীতে দুই ব্যক্তির সংঘর্ষে গুরুতর একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ কল্যাণপুর থানা এলাকার দাওছাড়া বাজারে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষে একজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতের নাম নির্মল ঋষিদাস৷ তাকে প্রথমে কল্যাণপুর হাসপাতান্েল নিয়ে আসা হয়, সেখান থেকে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গিলাতলীর দাওছড়া এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ পূর্ব বিরোধের জের ধরে কল্যাণপুর থানা এলাকার দাওছড়া বাজারে নির্মল ঋষিদাস এবং সুদেব দেবনাথ এর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়৷ শেষ পর্যন্ত তা হাতাহাতিতে রূপ নেয়৷ এমনকি সুদেব দেবনাথ এর ত্বমারে নির্মল গুরুতরভাবে আহত হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়৷

আহত নির্মল ঋষি দাস কে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় তাকে কল্যাণপুর হাসপাতাল থেকে রাতেই জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এ ব্যাপারে আহত নির্মল ঋষিদাসের স্ত্রী কল্যাণপুর থানায় সুদেব দেবনাথ বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেন৷ ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ অভিযুক্ত সুদেব দেবনাথকে গ্রেফতার করে পুলিশ৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ আহত নির্মল ঋষিদাসের স্ত্রী ঝরণা ঋষিদাস অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ এদিকে সুদেব দেবনাথ এর স্ত্রী সবিতা দেবনাথ নির্মল ঋষিদাসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে মামলা দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top