News Flash

  • Home
  • Uncategorized
  • শরনার্থীরা নন, দেশের প্রধান সমস্যা হল অনুপ্রবেশকরীরা : অমিত শাহ
Image

শরনার্থীরা নন, দেশের প্রধান সমস্যা হল অনুপ্রবেশকরীরা : অমিত শাহ

কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): বিরোধীরা শুধুমাত্রই ভোটব্যাঙ্কের রাজনীতি করছে| নরেন্দ্র মোদী বিরুদ্ধে কোনও নেতা তুলে আনতে তাঁরা অপারগ| লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণের প্রাক্কালে কলকাতায় এসে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| একইসঙ্গে অমিত শাহ জানিয়ে দিলেন, ‘সন্ত্রাসবাদ দমনে বিজেপি জিরো টলারেন্স নীতি নিয়েছে| অথচ, বিরোধীদের নির্বাচনী ইস্তাহারে সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনও উল্লেখই নেই|’

সোমবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| অমিত শাহ ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং মুকুল রায় প্রমুখ| এদিনের সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছেন, দেশের সুরক্ষাই ভারতীয় জনতা পার্টির প্রধান লক্ষ্য| কেন্দ্রে ফের বিজেপির সরকার গঠন হওয়ার পর ৩৭০ এবং ৩৫ (এ) ধারা পরিবর্তন করা হবে| একইসঙ্গে অমিত শাহ জানিয়েছেন, ‘শরনার্থীরা নন, দেশের প্রধান সমস্যা হল অনুপ্রবেশকরীরা| বাংলাদেশ থেকে যে সমস্ত শরনার্থীরা এদেশে এসেছেন, তাঁরা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন অথবা খ্রিস্টানই হোক না কেন, বিজেপি ‘সঙ্কল্প পত্র’-তে জানিয়ে দিয়েছে প্রত্যেকেই নাগরিক অধিকার দেওয়া হবে|’ অমিত শাহের কথায়, ‘সর্বপ্রথম নাগরিক সংশোধনী বিল আনা হবে, সমস্ত শরনার্থীদেরই নাগরিকত্ব দেওয়া হবে| এরপর জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) করা হবে|’ শরনার্থীদের প্রতি অমিত শাহের বার্তা, ‘শরনার্থীরা নন, ভয় পাওয়া উচিত অনুপ্রেবশকারীদের| বাংলায় অনুপ্রবেশ রুখতে পারে বিজেপিই| প্রথমে নাগরিক সংশোধনী বিল আনা হবে, তার পর এনআরসি| শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই এনআরসি করা হবে|’

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ এদিন বলেছেন, গত পঞ্চায়েত নির্বাচনে বাংলার ৩৭ শতাংশ মানুষ ভোট দিতে পারেননি| তৃণমূল সরকার রাজ্যে যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে, সারদা-নারদার মতো যে দুর্নীতি ছড়িয়ে রয়েছে, তার বিরুদ্ধে মানুষ সরব হবে| বিজেপিকেই ভোট দেবে বাংলার মানুষ| প্রথম দু’দফায় মমতা বুঝতে পেরেছেন, তিনি হারছেন| সম্প্রতি পশ্চিমবঙ্গর রাজনীতিতে গুঞ্জন ছড়িয়েছে যে, পশ্চিমবঙ্গ থেকে উনিশের লোকসভা নির্বাচনে লড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সাংবাদিক সম্মেলনে এমনই একটি প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন, ‘না, এই মুহূর্তে এমন কোনও চিন্তাভাবনা নেই|’ এদিন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, ‘যখন বাটলা হাউস এনকাউন্টার হয়েছিল, তখন সন্ত্রাসবাদীদের মৃত্যুতে কেঁদে ফেলেছিলেন সোনিয়াজী| অথচ একজন সাহসী পুলিশ ইন্সপেক্টরের যখন মৃত্যু হয়েছিল, তখন চোখ থেকে জল বেরোয়নি| কংগ্রেসের জবাব দেওয়া উচিত|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top