News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩ এপ্রিল গুয়াহাটিতে ভোট দেবেন সপত্নীক প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং
Image

২৩ এপ্রিল গুয়াহাটিতে ভোট দেবেন সপত্নীক প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং

গুয়াহাটি, ২১ এপ্রিল (হি.স.) : আগামী ২৩ এপ্ৰিল তৃতীয় দফার লোকসভা নির্বাচনে পত্নী গুরশরণ কৌরকে সঙ্গে নিয়ে গুয়াহাটি এসে তাঁর মতাধিকার সাব্যস্ত করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

প্ৰদেশ কংগ্ৰেস সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, ভোটদান করে এদিনই ফের দিল্লির উদ্দেশ্যে বিমানে যাত্রা করবেন সপত্নীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রসঙ্গত, মনমোহন সিং এবং তাঁর পত্নী গুরশরণ কৌর ৫২ নম্বর দিশপুর বিধানসভা এলাকার ভোটার। ভোটার তালিকার যথাক্রমে ৬২৩ এবং ৬২৪ ক্ৰমাংকে নাম রয়েছে তাঁদের। প্রাক্তন প্রধানমন্ত্রী সিঙের আবাসিক ঠিকানা এ রকম, বাড়ি নম্বর ৩৯৮৯, সরুমটরিয়া, গুয়াহাটি, আসাম।
অসমের তদানীন্তন মুখ্যমন্ত্ৰী প্রয়াত হিতেশ্বর শইকিয়া তাঁর বাড়িটি মনমোহন সিংকে ভাড়া দিয়েছিলেন। পিভি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্ৰী হিসেবে নিয়োজিত হওয়ার পর মনমোহন সিংকে অসমে রাজ্যসভার একটি আসনে প্রার্থী করেছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্ৰী শইকিয়া। তখনই তাঁর নামে একটি ভাড়া বাড়ি এবং দিশপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।

১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাব পাঁচবার অসম থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন মনমোহন সিং। এর মধ্যে দুবার প্ৰধানমন্ত্ৰীও হয়েছিলেন। চলতি বছরের জুন মাসে তাঁর রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হবে।

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top