News Flash

  • Home
  • Uncategorized
  • ভেজাল ওষুধকাণ্ড : তদানীন্তন মুখ্যমন্ত্রী এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, দাবি বিজেপির
Image

ভেজাল ওষুধকাণ্ড : তদানীন্তন মুখ্যমন্ত্রী এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ রাজ্যে ভেজাল ওষুধ-কাণ্ডের তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই৷ ওই ভেজাল ওষুধ-কাণ্ডের সঙ্গে রাজ্যের  তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রত্যক্ষভাবে যুক্ত৷ শনিবার সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন বিজেপির প্রদেশ কমিটির প্রধান মুখপাত্র ডা. অশোক সিনহা৷ তাঁর বক্তব্য, রাজ্যের পূর্বতন সরকারের জ্ঞাতসারেই বর্ধমান ফার্মা ত্রিপুরায় ভেজাল ওষুধ সরবরাহ করেছে৷ তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব-সহ মুখ্যমন্ত্রী মানিক সরকারও এই কেলেঙ্কারির সাথে যুক্ত৷ প্রসঙ্গত, বর্ধমান ফার্মার বিরুদ্ধে ভেজাল ওষুধ সরবরাহ নিয়ে মামলায় সিবিআই তদন্ত গ্রহণ করেছে৷

ডা. সিনহা বলেন, শুরু থেকেই ওষুধ সরবরাহ প্রক্রিয়ায় দুর্নীতির আশ্রয় নিয়েছিল তদানীন্তন বামফ্রন্ট সরকার৷ দরপত্র আহ্বান থেকে শুরু করে ওষুধ পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও অসদুপায় অবলম্বন করা হয়েছিল৷ তিনি বলেন, ওষুধ সরবরাহ করার কোনও লাইসেন্স ছাড়াই বর্ধমান ফার্মাকে বরাত দেওয়া হয়েছিল৷ এমন-কি, ল্যাব টেস্টিংয়ে বর্ধমান ফার্মার ওষুধ ভেজাল প্রমাণিত হওয়া সত্বেও সেই রিপোর্ট চেপে গিয়েছিল তদানীন্তন সরকার৷ তিনি জানান, বর্ধমান ফার্মার ভেজাল ওষুধ খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল৷

বিজেপির প্রদেশ মুখপাত্র বলেন, বর্ধমান ফার্মার ভেজাল ওষুধ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম৷ সুপ্রিম কোর্ট মামলাটি ত্রিপুরা উচ্চ আদালতে স্থানান্তর করে৷ সম্প্রতি, ত্রিপুরা উচ্চ আদালত বর্ধমান ফার্মার বিরুদ্ধে তদন্ত করার জন্য রাজ্য সরকারের উপর দায়িত্ব তুলে দেয়৷ রাজ্য সরকার মামলার তদন্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল৷ তিনি জানান, প্রথমে সিবিআই মামলাটি তদন্তের জন্য গ্রহণ করতে চাইছিল না৷ কারণ, বহু মামলার চাপ রয়েছে সিবিআই-এর উপর৷ তাই তারা প্রথমে মামলাটি নিতে চাইছিল না৷ রাজ্য সরকার তদন্তে সব রকম সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়ায় অবশেষে  মামলাটি তদন্তের জন্য গ্রহণ করেছে সিবিআই৷ ডা. সিনহার কথায়, বামফ্রন্ট সরকার ভেজাল ওষুধ সরবরাহ নিয়ে যে কেলেঙ্কারি করেছে এখন তা প্রমাণিত হবে৷ সিবিআই তদন্তে খোদ তদানীন্তন মুখ্যমন্ত্রী জড়াবেন বলে তিনি দাবি করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top