News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় প্রথম হুইলচেয়ার ক্রিকেটের টি-টোয়েন্টি
Image

কলকাতায় প্রথম হুইলচেয়ার ক্রিকেটের টি-টোয়েন্টি

কলকাতা, ২১ এপ্রিল (হি.স.) : এক অন্য রকম খেলা শুরু হচ্ছে কলকাতায়। না, পাড়ার খেলা নয়, ভারতীয়দের সঙ্গে থাকবেন নেপাল, বাংলাদেশের খেলোয়াররাও। ২৬ এপ্রিল থেকে শুরু হবে হুইলচেয়ার ক্রিকেটের টি-টোয়েন্টি। চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। পূর্ব ভারতে এই প্রথম বসছে এই প্রতিযোগিতার আসর।

খেলার আয়োজক ক্রীড়ামন্ত্রক অনুমোদিত ‘হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন’। খেলা হবে নিউ টাউনের এনকেডিএ স্টেডিয়ামে। উদ্যোক্তা অ্যাসোসিয়েশন অফ সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের নিয়ে এরা কাজ করে। উদ্যোক্তাদের এক মুখপাত্র জানান, “আমরা পাকিস্তানকেও আমন্ত্রণ করেছিলাম। ভিসা সংক্রান্ত জটিলতায় ওরা আসতে পারছে না। খেলার সময় কেকেআর-এর খেলোয়াড়রা উপস্থিত থাকবেন।”
শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করে ক্রিকেটে নিজেদের দক্ষতা দেখাবেন এই খেলোয়াড়েরা। ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, অষ্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা— এই ৮টি রাষ্ট্র হুইলচেয়ার ক্রিকেট খেলে। ওদের প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতা হয়েছিল দুবাইয়ে, ২০১২-তে। তাতে ভারত বিজয়ী হয়, রানার্স হয় পাকিস্থান।

প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা শুভজিৎ মৌলিক বলেন, বিশেষভাবে তৈরি হুইলচেয়ার এই খেলায় ব্যবহৃত হয়। যন্ত্রে নয়, নিজের হাতে চালাতে হবে ক্রিকেটারকে। আমাদের মূল লক্ষ্য, শারীরিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা।
রীতিমত টানটান উত্তেজনা থাকে এই হুইলচেয়ার ক্রিকেটেও। সোমজিৎ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দলে উত্তরপ্রদেশ, পঞ্জাব, কর্ণাটক, হরিয়ানা, ছত্তিশগঢ়, তামিলনাডু, গুজরাত, মধ্যপ্রদেশ ও দিল্লির খেলোয়ার থাকলেও পশ্চিমবঙ্গের কেউ নেই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top