News Flash

  • Home
  • Uncategorized
  • ধারাবাহিক বিস্ফোরণে শ্রীলঙ্কায় নিহত ১০০ ও আহত ৪৫০
Image

ধারাবাহিক বিস্ফোরণে শ্রীলঙ্কায় নিহত ১০০ ও আহত ৪৫০

কলম্বো, ২১ এপ্রিল (হি.স.) : ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। রবিবার ইস্টারের প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ হয় কোচিকাড়ের সেন্ট অ্যান্টনি চার্চ, কাটুয়াপিট্টিয়ার সেন্ট সেবাস্টিয়ান চার্চ, বাট্টিকোলাওয়ের জিওন চার্চে। পাশাপাশি কলম্বোর শাঙ্গরিলা হোটেল, সিনেমন গ্যাকান্ড হোটেল এবং কিংসবুরি হোটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার ধারাবাহিক এই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। আহত ৪৫০। ভারত মহাসাগরের ছোট এই দ্বীপ রাষ্ট্রে বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

শ্রীলঙ্কার ছয় জায়গায় হওয়া এই বিস্ফোরণটি। তিন চার্চ এবং তিনটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণগুলি হয় বলে জানা গিয়েছে। কলম্বো ন্যাশনাল হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের মুখপাত্র রুওয়ান গুরুশেখরা জানিয়েছেন, সকাল ৮টা ৪৫মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণগুলি হয়। প্রথম বিস্ফোরণগুলি হয় কোচিকাড়ের সেন্ট অ্যান্টনি চার্চ ও কাটানার কাটুয়াপিট্টিয়ার সেন্ট সেবাস্টিয়ান চার্চে। এর কিছুক্ষণ পর তিনটি বিলাসবহুল হোটেল ও আরও একটি চার্চে বিস্ফোরণ হয়। প্রশাসনের তরফে প্রকাশিত প্রাথমিক তদন্ত রিপোর্টে জানা গিয়েছে শুধুমাত্র বাট্টিকোলাওয়ের জিওন চার্চে আহতের সংখ্যা ৭৩। শ্রীলঙ্কার এই বিস্ফোরণের উপর গভীর ভাবে নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রক বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। বিদেশি পর্যটকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে। বিস্ফোরণের নিহতদের স্মৃতির প্রতি শোক প্রকাশ করে ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ট্যুইটারে লেখেন, কলম্বোয় ইস্টারের প্রার্থনায় একাধিক বিস্ফোরণের খবর পেয়ে আমি স্তম্ভিত ও দুঃখিত। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top