News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে গবাদি পশু-সহ প্রচুর মাদক দ্রব্য আটক করল বিএসএফ
Image

পাচারকালে গবাদি পশু-সহ প্রচুর মাদক দ্রব্য আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ রাজ্যে পাচারকারীদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না৷ তবে, আবারও দফাওয়ারি অভিযানে প্রচুর পাচার সামগ্রী আটক করেছে বিএসএফ৷ সীমান্তরক্ষী বাহিনী রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পাচারের সময় দুটি গবাদি পশু, ১,৮০০ ইয়াবা ট্যাবলেট এবং ১৮ কেজি গাঁজা আটক করেছে৷ শুধু তাই নয়, অভিযান চলাকালীন পাচারকারীদের প্রতিরোধের মুখে নন-ল্যাথেল বন্দুকের সাহায্যে বিএসএফ জওয়ানদের আত্মরক্ষা করতে হয়েছে৷


এ-বিষয়ে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্িন্টয়ারের পদস্থ আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় প্রচুর মাদক দ্রব্য উদ্ধার হয়েছে৷ পাশাপাশি দুটি গবাদি পশু বাংলাদেশে পাচারের সময় উদ্ধার হয়েছে৷ তিনি জানান, সিপাহিজলা জেলার এনসিনগর সীমান্ত দিয়ে পাচারের বিষয়টি বিএসএফের নজরে আসে৷ রাতের অন্ধকারে এক ব্যক্তি কাঁটাতারের বেড়ার উপর দিয়ে সামগ্রীগুলি পাচারের চেষ্টা করছিল৷তখনই বিএসএফ জওয়ানরা অভিযান চালান৷ পাচারকারীদের ধরার চেষ্টা করেও বিএসএফ জওয়ানরা ব্যর্থ হন৷ সঞ্জীব কুমার জানান, ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্লাস্টিকের প্যাকেটে মোড়া ১,৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা৷ তিনি জানান, সমস্ত ইয়াবা ট্যাবলেট এনসিনগর থানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷
এদিকে, একই দিনে কৈয়াঢেপা সীমান্ত এলাকায় পাচারের সময় দুটি গবাদি পশু উদ্ধার হয়েছে৷ সঞ্জীব কুমার জানান, সিপাহিজলা জেলার কৈয়াঢেপা সীমান্ত এলাকায় অস্বাভাবিক গতিবিধি বিএসএফের নজরে আসে৷ পাচারকারীরা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গবাদি পশু পাচারের চেষ্টা করছিল৷

পাচারকারীদের আটকানোর চেষ্টা করা হলে তারা প্রতিরোধ গড়ে তুলে৷ তখন আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা নন-ল্যাথেল বন্দুক দিয়ে তাদের মোকাবিলা করেন৷ অবস্থা বেগতিক দেখে পাচারকারীরা পালিয়ে যায়৷ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুটি গবাদি পশু উদ্ধার করেছে বিএসএফ৷ এগুলোর বাজার মূল্য ১৮ হাজার টাকা৷ উদ্ধারকৃত দুটি গবাদি পশু মধুপুর থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ৷
অন্যদিকে, বিএসএফ-এর ৭৪ এবং ১৩০ নম্বর ব্যাটালিয়ন মধুরপুর, শ্রীরামপুর এবং পিআর বাড়ি থানাধীন পৃথক সীমান্ত এলাকায় নেশা বিরোধী অভিযানের অধীনে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ উদ্ধারকৃত গাঁজা মধুপুর, শ্রীরামপুর এবং পিআর বাড়ি থানা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ এ ব্যাপারে সঞ্জীব কুমারের দাবি, ত্রিপুরাকে নেশামুক্ত গড়ে তোলা হবেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top