News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রালে ন্যাশনাল কনফারেন্স নেতার বাড়িতে গ্রেনেড হামলা, হতাহতের কোনও খবর নেই
Image

ত্রালে ন্যাশনাল কনফারেন্স নেতার বাড়িতে গ্রেনেড হামলা, হতাহতের কোনও খবর নেই

শ্রীনগর, ১৬ এপ্রিল (হি.স.): ফের সন্ত্রাসবাদী হামলা জম্মু ও কাশ্মীরে| এবার ঘটনাস্থল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার আপার ত্রাল| মঙ্গলবার আপার ত্রালের বাসিন্দা ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা মহম্মদ আশরাফ ভাট-এর বাসভবন লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| সৌভাগ্যবশত ন্যাশনাল কনফারেন্স নেতার বাড়ির বাইরেই গ্রেনেডটি ফেটে যায়| তাই এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার আপার ত্রালের বাসিন্দা ন্যাশনাল কনফারেন্স নেতা মহম্মদ আশরাফ ভাট-এর বাসভবন লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা গ্রেনেড ছুড়ে মারে| লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রেনেডটি বাড়ির বাইরেই ফেটে যায়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| গ্রেনেড নিক্ষেপ করার পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| সন্ত্রাসবাদীদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top