News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস : পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন সিপিএম’র
Image

সন্ত্রাস : পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন সিপিএম’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ সন্ত্রাস বন্ধের দাবিতে রবিবার পশ্চিম জেলার জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএম৷ সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সদস্য শুভাশিস গাঙ্গুলির নেতৃত্বে রবিবার এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশান ও স্মারকলিপি তুলে দেন৷

গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসনে ভোটগ্রহণ৷ ভোটগ্রহণ পর্ব অবাদ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে বলে বিরোধী দল ও রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিল রাজ্য আরক্ষা প্রশাসন৷ কিন্তু প্রশাসনের প্রতিশ্রুতি ও বাস্তবে কোন মিল নেই৷ শাসকদল বিজেপি’র অঙ্গুলি নির্দেশে পুলিশ কাজ করছে বলে অভিযোগ৷ নির্বাচন ঘোষণার পর থেকেই বিরোধী দলের প্রার্থীদের প্রচারে বাধা, প্রার্থীদের উপর বিভিন্ন স্থানে হামলা, গাড়ি ভাঙচুর, বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্ণিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়৷ তাতেই ক্ষান্ত হয়নি শাসকদলের ক্যাডার বাহিনী, নির্বাচনের আগের রাত থেকে হামলাহুজ্জুতির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে৷ সিপিআইএম’র পোলিং এজেন্টদের হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ গত দু’দিন আগে বড়জলা বিধানসভা এলাকার চানমারিতে সিপিএমের কর্মী সমর্থকদের উপরও হামলা সংগঠিত করা হয় বলে অভিযোগ৷ তাতে সিপিএমের এক কর্মী পান্নালাল ঘোষ গুরুতরভাবে আহত হয়ে এখনও জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে তারা জানান৷ চানমারির ঘটনার পর বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক চানমারিতে গিয়ে পুলিশের কাজে হস্তক্ষেপ করেছেন বলেও অভিযোগ সিপিএমের৷ তিনি নাকি পুলিশকে ধমকিয়েছেন৷ এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে রবিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশান প্রদান করা হয়৷

অবিলম্বে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশকে নিরপেক্ষ কার্যকরী ভূমিকা পালনের জন্য সিপিআইএমর পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top