News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেট বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলের ঘোষণা
Image

ক্রিকেট বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলের ঘোষণা

সিডনি, ১৫ এপ্রিল (হি.স.) : আইপিএল শেষ হলেই ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের আসর শুরু৷ ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে গতবারের রানার্স দল নিউজিল্যান্ড৷ আজ সোমবার ১৫ এপ্রিল দল ঘোষণা করতে চলেছে ভারতও৷ তার মাঝেই এবার ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে দিল বর্তমান চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া৷

দেশের হয়ে ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনের পর অস্ট্রেলিয়ার জাতীয় দলে ফিরলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার৷ দুই ব্যাটসম্যানের নাম রেখেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল সাজানো হয়েছে৷ তবে বিশ্বকাপের অজি দল বাছতে বসে দুই তারকা ক্রিকেটারকে বাইরে রাখার সাহস দেখালেন নির্বাচকরা৷

স্টিভ-ওয়ার্নার দলে ফিরলেনও অজিদের তারকা পেসার জোস হ্যাজেলউডকে বাইরে রাখা হয়েছে৷ হ্যাজেলউড ছাড়াও বিশ্বকাপের জন্য বাছাই দলে বাদ গিয়েছেন ব্যাট হাতে ফর্মে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব৷

একনজরে বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল-অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, শন মার্স, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি(উইকেটকিপার), ন্যাথন কুল্টারনাইল, জেসন বেহারেনড্রফ, প্যাট কামিন্স, ন্যাথান লায়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়েনিস, অ্যাডাম জাম্পা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top