News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রীর জনসভার আগে আত্মঘাতী হামলার ছক, সতর্ক সেনা
Image

জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রীর জনসভার আগে আত্মঘাতী হামলার ছক, সতর্ক সেনা

শ্রীনগর, ১৪ এপ্রিল (হি.স.) : রবিবার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভার আগে আত্মঘাতী হামলার ছক কষেছে জঙ্গিরা৷ বিভিন্ন সূত্র মারফত এমনই খবর পেয়েছে ভারতের গোয়েন্দা এজেন্সিগুলি৷ তাই কালবিলম্ব না করে সেনাকে সতর্ক করা হয়েছে৷ গোয়েন্দা এজেন্সির কাছ থেকে রিপোর্ট পেয়ে উপত্যকার হাইওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা৷

গোয়েন্দারা তাদের রিপোর্ট জানিয়েছে, এদিন সকালে সেনা কনভয়ে হামলা হতে পারে৷ তবে এবার গাড়িতে নয় বাইকে চেপে আত্মঘাতী হামলা করতে পারে জঙ্গিরা৷ পুলওয়ামা ঘটনা থেকে শিক্ষা নিয়ে কোনও ঝুঁকি না নিয়ে সাতটা থেকে ৯টা পর্যন্ত সেনা কনভয়ের যাতায়াতের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ শ্রীনগর ও আশেপাশের এলাকাগুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ চলতি বছর ১৪ ফেব্রুয়ারি এযাবতকালের ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী থাকে গোটা দেশ৷ সেনা কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ ৬০ কেজি ওজনের অত্যন্ত শক্তিশালী আরডিএক্স বিস্ফোরণ ব্যবহার করা হয়েছিল৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে জওয়ানদের দেহ ৭০-৮০ মিটার দুরে ছিটকে পড়ে৷ হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top