News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে প্রথম দফায় ভোটগ্রহণ : সপরিবারে ভোট দিলেন চন্দ্রবাবু নাইডু
Image

অন্ধ্রপ্রদেশে প্রথম দফায় ভোটগ্রহণ : সপরিবারে ভোট দিলেন চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১১ এপ্রিল (হি.স.): দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে দিল্লি দখলের লড়াই| প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশেও। প্রথম দফায় অন্ধ্রপ্রদেশের ২৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে| এদিন ভাগ্য নির্ধারণ হবে ৩১৯ জন প্রার্থীর| প্রধান রাজনৈতিক দলগুলি হল-বিজেপি, কংগ্রেস, টিডিপি, ওয়াইএসআরসি এবং জনসেনা| অন্ধ্রপ্রদেশে মোট পোলিং সেন্টারের সংখ্যা হল-৪৫৯২০|

এদিন সকাল ভোটাধিকার প্রয়োগ করেছেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সপরিবারে ভোট দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে, সকাল ন’টার মধ্যেই ভোট দিয়েছেন বিজওয়ারার টিডিপি প্রার্থী কেসিনেনি শ্রীনিবাস। বিজওয়ারার গুনাদালায় সেন্ট জোসেফ গার্লস হাইস্কুলে ভোট দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গোটা দেশে এবার মোট সাত দফায় উনিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে| বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল-সহ দেশের ২০টি রাজ্যে| ৫৪৩ আসনের লড়াইয়ে প্রথম দফায় মোট ৯১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে| এদিন অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওডিশা, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে ভোটগ্রহণ শুরু হয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top