News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত বিধায়ক রতন ভৌমিকের ভাই
Image

আক্রান্ত বিধায়ক রতন ভৌমিকের ভাই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ এপ্রিল৷৷ নিজ বাড়িতেই আক্রন্ত হলেন বিধায় রতন ভৌমিকের ভাই যতন ভৌমিক৷ জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ আর কে পুুর থানাধীন সোনামুড়া চৌমুহনী স্থিত নিজ বাড়িতে বিধায়ক রতন ভৌমিকের ভাই যতন ভৌমিক রাজমিস্ত্রিদের দিয়ে বাড়ি সংস্কার কাজে হাত দিয়ে ছিলেন৷ ওই সময় ২০/২৫ জনের একটি দল তাঁর বাড়িতে গিয়ে রাজমিস্ত্রিদের কাছে যতন ভৌমিককে ডেকে আনতে বলেন৷ যতন ভৌমিকের কাছে তারা জানতে চান রামপ্রসাদ পাল এসেছিলেন কিনা? তিনি জানান, এমন কোনও লোক তার বাড়িতে আসেননি৷ এই কথা শোনা মাত্রই যতন বাড়িতে কর্মরত শ্রমিকদের ওই দলের সদস্যরা বাড়ি থেকে বের করে দেন৷ এরপরই তাকে কুড়াল দিয়ে আক্রমণ করা হয়৷ তাতে তিনি কোমর ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন৷ তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনায় অক্রমণকারীদের এখনও চিহ্ণিত করা যায়নি৷ তবে, থানায় মামলা করা হবে বলে যতন ভৌমিকের পরিবারের তরফে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top