News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের সঙ্গে কোনও শান্তি আলোচনা নয় : অমিত শাহ
Image

পাকিস্তানের সঙ্গে কোনও শান্তি আলোচনা নয় : অমিত শাহ

শামশাহবাদ, ৯ এপ্রিল (হি.স.) : তেলেঙ্গানার শামশাহবাদের জনসভা থেকে নাম না করে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যেসব দেশ (পাকিস্তান) আমাদের সেনা জওয়ানদের হত্যা করে তাদের সঙ্গে কোনও রকমের শান্তি আলোচনায় বিশ্বাসী নয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার বলে জানিয়েছেন অমিত শাহ।

এদিন অমিত শাহ বলেন, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানদের হত্যা করেছে। ভারতের তরফ থেকে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা করে সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করেছিল পাকিস্তান। কিন্তু বালাকোটের জঙ্গিঘাঁটিতে এয়ারস্ট্রাইক করে যোগ্য জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। বালাকোটের এয়ারস্ট্রাইকের পর গোটা দেশ উৎসবের চেহারা নিয়েছিল। কিন্তু পাকিস্তান ও রাহুল গান্ধীর অনুগামীরা এতে শোকপ্রকাশ করেছিল। জঙ্গিদের প্রতি নরম মনোভাব পোষণ করছে কংগ্রেস এমন অভিযোগ তুলে অমিত শাহ বলেন, ছোট কারণের জন্য কেন এয়ারস্ট্রাইক করা হয়েছিল বলে জানিয়েছেন রাহুল গান্ধীর গুরু স্যাম পিত্রোদা। পিত্রোদা, এটা কোনও ছোট বিষয় নয়। পিত্রোদা জঙ্গিদের সঙ্গে ‘ইলু ইলু’ করতে পারেন। কিন্তু যে সকল শত্রুরা আমাদের সেনাদের মারবে তাদের যোগ্য জবাব দেবে মোদী সরকার। এমন ধরণের দেশের সঙ্গে শান্তি আলোচনায় বিশ্বাসী নই।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-কে কটাক্ষ করে অমিত শাহ বলেন, আসাদউদ্দিনের ভয়ে কেসিআর নেতৃত্বাধীন সরকার এখন আর ১৭ সেপ্টেম্বর মুক্তি দিবস পালন করে না। নির্বাচনে জেতার দুই মাস পরেও ক্যাবিনেট তৈরি করতে পারেনি কেসিআর।

উল্লেখ্য, ১১ এপ্রিল এক দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তেলেঙ্গানায়। এই রাজ্যে ১৭টি লোকসভা আসন রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top