News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ শংকর প্রসাদকে সম্পত্তির ইডি তদন্ত চাইল বিজেপি
Image

সাংসদ শংকর প্রসাদকে সম্পত্তির ইডি তদন্ত চাইল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ সাংসদ শংকর প্রসাদ দত্তের সম্পত্তির ইডি তদন্ত চাইল বিজেপি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ২০১৪ লোকসভা নির্বাচনের সময় শংকর প্রসাদ দত্তের সম্পত্তি ছিল ৯ লক্ষ ৫৫ হাজার ৮০০ টাকা৷ কিন্তু, ২০১৪-১৮ পর্যন্ত তাঁর সম্পত্তির হিসাব সন্দেহের সৃষ্টি করেছে৷ নবেন্দুবাবু জানান, সাংসদ ভাতা এক টাকাও খরচ না করলে পাঁচ বছরে সাংসদ শংকর প্রসাদ দত্তের আয় হবে ২৩ লক্ষ ৫৪ হাজার ৫৮০ টাকা৷ কিন্তু, দেখা গিয়েছে, ২০১৭ সালের জুনে এসবিআইতে ২ দফায় আট লক্ষ টাকা জমা দিয়েছেন শংকরবাবু৷ তার পরের বছর ইউকো ব্যাঙ্কে ১২ লক্ষ টাকা জমা দিয়েছেন তিনি৷

নবেন্দুবাবু আরও জানান, ২০১৯ ফেব্রুয়ারী থেকে ক্রমাগত নিজের স্ত্রীর নামে ব্যাঙ্কে টাকা জমা দিয়েছেন শংকর প্রসাদ দত্ত৷ নির্বাচন কমিশনে সম্পত্তির হিসেব দিতে গিয়ে শংকরবাবুর দেওয়া তথ্যে জানা গিয়েছে, তাঁর স্ত্রীর নামে রয়েছে ৭১ লক্ষ ৩৮ হাজার টাকা এবং মেয়ের নামে রয়েছে ৯ লক্ষ ৫০ হাজার টাকা৷ সর্বমোট তাঁর নগদ সম্পত্তি ১ কোটি ১৯ লক্ষ ৭৬ হাজার টাকা৷ শুধু তাই নয়, কলকাতার নিউটাউনে ৩২২৯ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় করেছেন শংকর প্রসাদ দত্ত৷ যার মূল্য ১ কোটি ৩৩ লক্ষ টাকা৷ ৫ বছরে তাঁর এই সম্পত্তি বৃদ্ধি সন্দেহজনক দাবি করে নবেন্দু ভট্টাচার্য্য ইডি তদন্ত হোক চেয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top