News Flash

  • Home
  • Uncategorized
  • জোলাইবাড়িতে ৩ জুয়ারী গ্রেপ্তার
Image

জোলাইবাড়িতে ৩ জুয়ারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বাইখোড়ায় তিন জুয়ারি গ্রেপ্তার৷ জানা গেছে, বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি এলাকা থেকে ৩ জুয়ারিকে গ্রেপ্তার করে বাইখোড়া থানার পুলিশ৷ জানা গেছে, দীর্ঘ দিন ধরে ঐ এলাকায় তীর জুয়া ও নানান অসামাজিক কাজ চলে আসছিল৷ এই ব্যাপারে এলাকাবাসী জোলাইবাড়ি ফাঁড়ি থানায় খবর দিয়েছিল৷

কিন্তু এ বিষয়ে কোন প্রকার উদ্যোগ গ্রহণ করেনি জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ এমনটাই অভিযোগ এলাকাবাসীর৷ তবে বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বাইখোড়া থানার পুলিশ অভিযান চালিয়ে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি এলাকা থেকে ৩ জুয়ারিকে গ্রেপ্তার করে৷ ধৃতদের নাম হল সমীর নম: (৪২), সঞ্জয় দত্ত (৩৯) এবং গৌতম সরকার (৪৫)৷ জানা গেছে, এই তিন জনের মধ্যে গৌতম সরকার সরকারী চাকুরীর কর্মরত অবস্থায় আছে৷ বাইখোড়া থানার পুলিশ নগদ টাকা সহ ’’এই তিন অভিযুক্তকে থানায় আসে৷ যদিও পরবর্তী সময়ে ৩ অভিযুক্তকে ছেড়ে দেয় বাইখোড়া থানার পুলিশ বলে জানা গেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top