News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির ৪৬০ জন যোগ দিলেন কংগ্রেসে
Image

আইপিএফটির ৪৬০ জন যোগ দিলেন কংগ্রেসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্যের বিজেপি জোট সরকারের শরিক দল আইপিএফটি-তে ভাঙন অব্যাহত৷ মঙ্গলবার আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কৃতিমোহন ত্রিপুরার নেতৃত্বে ৬৫ পরিবারের ৪৬০ জন ভোটার কংগ্রেসে যোগদান করেছেন৷ এই দলত্যাগীদের বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসটি সেলের সভাপতি শ্রীদাম দেববর্মা৷ তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস কমিটির সদস্য পূজন বিশ্বাস৷

আজ যে সব আইপিএফটি সদস্যরা যোগদান করেছেন তাঁরা বেশিরভাগ দক্ষিণ জেলার পূর্বপিলাক, জোলাইবাড়ি ইত্যাদি এলাকার বাসিন্দা৷ কংগ্রেসে যোগ দেওয়ার পর মৃণালকান্তি ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান, আইপিএফটি সভাপতি তথা মন্ত্রী এনসি দেববর্মা এবং সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবারকুমার জমাতিয়া-সহ কয়েকজন নেতার জন্য দলটি আজ অস্তিত্ব সঙ্কটে পড়েছে৷ এই সকল নেতা রাজধানীতে বসে তিপ্রাল্যান্ডের নামে শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছেন৷ অথচ তাঁরা তাঁদের ব্যক্তিগত স্বার্থের জন্য তিপ্রাল্যান্ড আন্দোলনকে জোরদার করছেন না৷ যাঁরা রাজ্যের গ্রাম পাহাড়ে নেতৃত্ব দিচ্ছেন তাঁদেরকে সাধারণ কর্মীদের প্রশ্ণের মুখে পড়তে হচ্ছে৷ দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিপ্রাল্যান্ডের দাবি একটি ভাওতা ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করেন মৃণাল৷

দলের নেতারা মুখে তিপ্রাল্যান্ডের দাবি করলেও তাঁরা বাস্তবে তিপ্রাল্যান্ড রাজ্য হোক তা চান না৷ তিনি আরও বলেন, আগামী ১০ এপ্রিল ১,০০০ পরিবারের ৫,০০০-এর বেশি ভোটার আইপিএফটি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেবেন৷ এই বিষয়ে ইতিমধ্যে কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোরের সঙ্গে তাঁদের কথা হয়েছে বলেও জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top