News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে জলে ডুবে কিশোরের মৃত্যু
Image

কৈলাসহরে জলে ডুবে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ স্নান করতে গিয়ে নদীর জলে তলীয় গেল এক কিশোর৷ ঘটনাটি ঘটেছে কৈলাসহরের হাওড়া বাজার এলাকায়৷ জানা গেছে গতকাল বন্ধুদের সঙ্গে মনু নদীতে স্নান করতে যায় ১৬ বছর বয়সী রোমাঞ্চকর পাল৷ তার অপর দুই বন্ধু সহ তিনজন মিলে নদীতে সাতার কাটছিল৷ বেশ কিছুক্ষণ পর নদীর ওপার থেকে তার দুই বন্ধু এপারে চলে এলেও মাঝ নদীতে ডুবো ডুবো অবস্থায় ছিল রোমাঞ্চকর৷

সে কোনভাবেই এগোতে পারছিলনা৷ সাথে সাথে তার অপর দুই বন্ধু তাকে উদ্ধার করতে গেলেও ততক্ষণে নদীর জলে তলিয়ে যায় রোমাঞ্চকর পাল৷ দুই বন্ধু চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোকজনকে জড়ো করলেও সবাই মিলে চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি এই কিশোরকে৷ খবরপেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং এনডিআরএফএ সহ এনএসএস কর্মীরা৷ প্রায় দুপুরে দুই ঘন্টা যাবত সবাই মিলে তন্ন তন্ন করে খঁুজেও রোমাঞ্চকরের উদ্ধারে ব্যর্থ হয়েছে৷ পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাতের বেলা তার মৃতদেহ ভাসতে দেখা যায়৷

জানা গেছে, মৃত কিশোর নবম শ্রেণীর ছাত্র ছিল৷ এই ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর এলাকাজুড়ে তীব্র শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top