News Flash

  • Home
  • Uncategorized
  • জামিনদার নেই, বিনা বিচারে ১৩ মাস হাজতবাস কেটে জামিন পেলেন এক যুবক
Image

জামিনদার নেই, বিনা বিচারে ১৩ মাস হাজতবাস কেটে জামিন পেলেন এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ জামিনদার ব্যবস্থা করতে পারেনি৷ তাই, বিনা বিচারে এক বছর এক মাস হাজতবাস কাটাতে হয়েছে এক যুবকের৷ তবে, আইনি সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় অবশেষে জামিন পান টিটন ঘোষ৷ শনিবার পশ্চিম জেলা দায়রা জজ আদলত ব্যক্তিগত বন্ডে তাকে জামিন মঞ্জুর করেছে৷

জানা গেছে, ২০১৮ বিধানসভা নির্বাচনের প্রাক মুহুর্তে ইন্দ্রনগরের বাসিন্দা টিটন ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ৷ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলাশাসকের নির্দেশে মহকুমা শাসকের আদেশে এনসিসি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ বিরুদ্ধে সিআরপিসি ১১০ ধারায় মামলা রুজু করে পুলিশ৷ সে মোতাবেক তাকে আদালতে তোলে পুলিশ৷ কিন্তু, তার বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ না থাকায় আদালত জামিনদার এনে জামিন নেওয়ার আদেশ দেয়৷ কিন্তু, ওই সময় তার পক্ষে কোন জামিনদার ছিল না৷ ফলে, তাকে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়৷ ফলে, তাকে ১ বছর বিনা বিচারে হাজতবাস কাটাতে হয়৷

এরই মধ্যে আইনি সেবা কর্তৃপক্ষের তরফে বিচারক সুনীল সিং এবং আশুতোষ পান্ডে কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে যান৷ তখনই টিটন ঘোষের বিষয়টি তাদের নজরে আসে৷ এরপর তাকে জেল থেকে ছাড়ানোর তোড়জোড় শুরু হয়৷ শনিবার আদালত টিটন ঘোষকে ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে৷ বিনা বিচারে এক যুবকের হাজতবাসের ঘটনায় কারা দায়ী তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top