News Flash

  • Home
  • Uncategorized
  • ভীম আর্মির চন্দ্রশেখরকে বিজেপির গোঁজপ্রার্থী বলে কটাক্ষ মায়াবতীর
Image

ভীম আর্মির চন্দ্রশেখরকে বিজেপির গোঁজপ্রার্থী বলে কটাক্ষ মায়াবতীর

লখনউ, ৩১ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে দলিত ভোট যাতে ভাগ না হয়, সেদিকে তৎপর বহুজন সমাজ পার্টির (বসপা) সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। বারাণসী লোকসভা কেন্দ্রে ভীম আর্মি প্রার্থী চন্দ্রশেখরকে বিজেপির গোঁজপ্রার্থী বলে ট্যুইটারে কটাক্ষ করলেন মায়াবতী।

রবিবার ট্যুইটারে মায়াবতী লেখেন, নেতিবাচক উদ্দেশ্যে দলিত ভোট ভাগ হওয়ার জন্য চক্রান্ত করে বারাণসী কেন্দ্র থেকে বিজেপি ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর দাঁড় করিয়ে চক্রান্ত করেছে। ভীম আর্মিকে কটাক্ষ করে মায়াবতী লেখেন, দলিত বিরোধী মানসিকতা থেকে বিজেপি চক্রান্ত করে ভীম আর্মি গড়ে তুলেছে। এর মাধ্যমে বিভাজনের রাজনীতি তৈরি করার চক্রান্ত রয়েছে।ট্যুইটারে মায়াবতী আরও দাবি করেন, বসপায় ভীম আর্মির প্রধান চন্দ্রশেখরকে ঢোকানোর জন্য বিজেপি ষড়যন্ত্র কষেছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দলিত, অনগ্রসর, সংখ্যালঘু বিরোধী বিজেপিকে ক্ষমতাচ্যূত করাটা একান্ত জরুরি।
উল্লেখ্য, ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর দাবি করেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসীর থেকে প্রার্থী হবেন তিনি। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top