News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজার হাসপাতালে চক্ষু চিকিৎসা পরিষেবা বন্ধ
Image

শান্তিরবাজার হাসপাতালে চক্ষু চিকিৎসা পরিষেবা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ টানা এক মাস ধরে শান্তিরবাজার জেলা হাসপাতালে চক্ষু চিকিৎসা পরিষেবা বন্ধ৷ আগে শান্তিরবাজার জেলা হাসপাতালে চোখের চিকৎসক হিসেবে নিযুক্ত ছিলেন ডা. উমাকান্ত আচার্য৷ বিগত একমাস আগে ডা. উমাকান্তবাবুকে শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে বদলি করা হয়৷ কিন্তু উমাকান্ত আচার্যের পরিবর্তে এখনও পর্যন্ত শান্তিরবাজার জেলা হাসপাতালে কোনও চোখের ডাক্তার নিয়োগ করা হয়নি৷

ফলে নানা দুভর্োগের সম্মুখিন হতে হচ্ছে রোগীদের৷ জানান শান্তিরবাজারের জেলা হাসপাতালের এমএসজে এস রিয়াং৷ চক্ষু ডাক্তারের পাশাপাশি তিনি এ-ও জানান, বিগত কয়েক বছর ধরে জেলা হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালানোর মতো লোক নেই৷ এতে প্রসূতিদের বিশেষ অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে৷ শান্তিরবাজারে জেলা হাসপাতাল স্থাপনের পরও সংশ্লিষ্ট রোগীদের সনোগ্রাফির জন্য উদয়পুর ছুটে যেত হত৷ অপরদিকে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমা হাসপাতালেও রয়েছে সনোগ্রাফি পরিষেবা৷ কিন্তু শান্তিরবাজারে জেলা হাসপাতাল স্থাপন হওয়া সত্ত্বেও এই পরিষেবা থেকে বঞ্চিত স্থানীয় মানুষ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top