News Flash

  • Home
  • Uncategorized
  • জোটধর্ম নিয়ে কংগ্রেসকে কটাক্ষ কুমারস্বামীর
Image

জোটধর্ম নিয়ে কংগ্রেসকে কটাক্ষ কুমারস্বামীর

মাইসোর, ২৫ মার্চ (হি.স.) : জোটধর্ম নিয়ে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। জেডি(এস) জোটধর্ম মেনে চলছে। অন্য দলেরও (কংগ্রেস) উচিত জোটধর্ম মেনে চলা বলে সোমবার জানিয়েছেন তিনি।

মান্ড্য কেন্দ্র থেকে এদিন মনোনয়ন জমা দেন কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামী। তার আগে চামুন্ডা পাহাড়ের উপর অবস্থিত চামুন্ডেশ্বরী মন্দিরে পুজো দেন এইচ ডি কুমারস্বামী। পুজো দিয়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, মান্ড্য, হাসান, তুমকুর লোকসভা কেন্দ্র নিয়ে জোটের মধ্যে কংগ্রেস সঙ্গে মতানৈক্য দেখা গিয়েছে। জেডি(এস) জোটধর্ম মেনে চলছে। অন্য দলের উচিত জোটধর্ম মেনে চলা। কংগ্রেসের উচিত বেঙ্গালুরু উত্তর সহ আটটি লোকসভা কেন্দ্রেই জেডি(এস) প্রার্থীদের পূর্ণ ভাবে সমর্থন করা। 

রবিবারও একই দাবি করেছিলেন কুমারস্বামী। ওইদিন তিনি দাবি করেছিলেন, জেডি(এস) প্রার্থীদের সঙ্গে অসহযোগিতা করছেন কয়েক জন কংগ্রেস প্রার্থী। কিন্তু জেডি(এস) প্রার্থীদের যতই পেছন থেকে ছুরি মারা হোক। দেশের স্বার্থে কর্ণাটকে কংগ্রেসের ২০ প্রার্থীকে জেতানোর জন্য কাজ করে যাবে জেডি(এস) প্রার্থীরা। 

উল্লেখ্য, কর্ণাটকের ২৮টি লোকসভা আসনের মধ্যে জেডি(এস)-এর সঙ্গে জোট করে ২০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বাকি আটটি আসনে প্রার্থী দিয়েছে জেডি(এস)।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top