News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়ির ঘটনায় আহতদের চিকিৎসায় গাফিলতির জন্য বরখাস্ত জিবির চিকিৎসক
Image

মাধববাড়ির ঘটনায় আহতদের চিকিৎসায় গাফিলতির জন্য বরখাস্ত জিবির চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ মাধববাড়ির ঘটনায় আহতদের চিকিৎসায় গাফিলতির জন্য জি বি হাসপাতালের চিকিৎসক অভিষেক মজুমদারকে বরখাস্ত করেছে স্বাস্থ্য দফতর৷ মেজিস্ট্রেট তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছিল৷ এরপরই স্বরাষ্ট্র দফতরের সুপারিশে স্বাস্থ্য দফতর তাঁকে বরখাস্ত করেছে৷


গত ৮ জানুয়ারি ত্রিপুরার জিরানীয়া মহকুমার মাধববাড়িতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সংঘটিত আন্দোলনে উৎশৃঙ্খল আন্দোলনকারিদের নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছিল৷ তাতে কয়েকজন আহত হন৷ তাদের চিকিৎসার জন্য জি বি হাসপাতালে পাঠানো হয়েছিল৷ ওই ঘটনায় রাজ্য সরকার মেজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছিল৷ ওই তদন্তে ডাঃ অভিষেক মজুমদারের বিরুদ্ধে জি বি হাসপাতালে আহতদের চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত ১ মার্চ ওই রিপোর্ট বিধানসভায় প্রকাশ করে জানিয়েছিলেন মাধববাড়ির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
ওই রিপোর্টে একজন পুলিশের এসডিপিও এবং একজন টিএসআরের হাবিলদারের বিরুদ্ধেও গাফিলতি প্রমাণিত হয়েছে৷ সাথে চিকিৎসককেও অভিযুক্ত করা হয়েছে৷ বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্র দফতরএসডিপিও এবং টিএসআরের হাবিলদারকে বরখাস্ত করেছে৷ স্বরাষ্ট্র দফতরের সুপারিশে স্বাস্থ্য দফতর ডাঃ অভিষেক মজুমদারকেও বরখাস্ত করেছে৷ এবিষয়ে স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব ডাঃ জে কে দেববমর্ণ জানিয়েছেন, চিকিৎসা পরিষেবায় কোন গাফিলতি বরদাস্ত করবে না রাজ্য সরকার৷ ডাঃ মজুমদার কর্তব্যে গাফিলতি করেছেন, তাই তাঁর বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না ডাঃ মজুমদার৷ এই আদেশ তাঁকে পালন করতে হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top