News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষকে বোকা ভাবাটা বন্ধ করুক প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা প্রসঙ্গে কটাক্ষ প্রিয়াঙ্কার
Image

মানুষকে বোকা ভাবাটা বন্ধ করুক প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা প্রসঙ্গে কটাক্ষ প্রিয়াঙ্কার

বারাণসী, ২০ মার্চ (হি.স.) : সামনেই লোকসভা নির্বাচন। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে জমজমাট রাজনৈতিক তরজা। বুধবার সকালে নিজের ব্লকে পরিবারতান্ত্রিক রাজনীতি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাল্টা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মানুষকে বোকা ভাবাটা বন্ধ করুক প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছেন তিনি।

এদিন বারাণসীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, বিগত পাঁচ বছরে সংগঠিত ভাবে প্রতিটি প্রতিষ্ঠানগুলির আক্রমণ করেছে বিজেপি। এমনকি এর থেকে বাদ যায়নি সংবাদমাধ্যমও। মানুষকে বোকা ভাবাটা বন্ধ করুক প্রধানমন্ত্রী। জনগণ সব বুঝতে পারছে। পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দলীয় প্রচারে ব্যস্ত। অন্যদিকে, এদিন সকালে নিজের ব্লগে প্রধানমন্ত্রী লেখেন, পরিবারতন্ত্রের জন্য বলি হয়েছে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠাগুলি। সাংবাদমাধ্যম থেকে সংসদ, সেনাবাহিনী থেকে বাক স্বাধীনতা, সংবিধান থেকে আদালত পরিবারতন্ত্র কাউকেই রেয়াত করেনি। স্বাধীন এবং নিরপেক্ষ সংবাদমাধ্যমকে ভাল চোখে দেখে না পরিবারতন্ত্র। বাক স্বাধীনতাকে খর্ব করার জন্য ক্ষমতায় এসে প্রথম সংশোধন এনেছিল কংগ্রেস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top