News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে মা-বাবা-বোন বউদিকে খুনের চেষ্টা
Image

সিধাইয়ে মা-বাবা-বোন বউদিকে খুনের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ উদ্যত দা দিয়ে মা ও বাবাকে কোপাতে গিয়েছিল৷ না পেরে নিজের বউদি এবং বোনকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ উঠেছে মিণ্টু কর্মকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে সিধাই মোহনপুরের চা-বাগান সংলগ্ণ এলাকায় গতকাল সোমবার রাতে৷ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


ঘটনার বিবরণে জানা গেছে, মদমত্ত অবস্থায় মিণ্টু কর্মকার তার বাড়িতে গেলে কোনও বিষয় নিয়ে মা-বাবার সাথে কথা কাটাকাটি হয়৷ সে থেকে শুরু হয় বিবাদ৷ ঝগড়া চলাকালে আচমকা মিণ্টু হতে দা নিয়ে মা-বাবার দিকে তেড়ে যায়৷ তখন তার বউদি এবং বোন তাকে বাধা দেয়৷ কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছিল না৷ উত্তেজিত মিণ্টু সেই দা দিয়ে বউদি সপু কর্মকার এবং বোন শুভদ্রাকে এলোপাথাড়ি কোপাতে থাকে৷ ঘটনা সংঘটিত করে ফেরার হয়ে যায় ঘাতক মিণ্টু৷


এদিকে ঘটনার সঙ্গে-সঙ্গে তড়িঘড়ি ঘায়েল দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েযাওয়া হয়৷ আঘাত গুরুতর হওয়ায় বউদি সপু কর্মকারকে আগরতলার জিবি হাসপাতালে এবং বোন শুভদ্রাকে মোহনপুর হাসপাতালে ভরতি করা হয়৷ জানা গেছে, বর্তমানে বউদির শারীরিক অবস্থা সংকটজনক৷ তবে বোনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে৷
এদিকে, যদিও অভিযুক্ত মিণ্টু কর্মকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ এক মামলা রুজু করে অভিযুক্ত মিণ্টুকে আটক করতে অভিযান চালিয়েছে৷ এখনও তাকে ধরা যায়নি৷ পুলিশ জানিয়েছে, অতিসত্বর অভিযুক্তকে গ্রেফতার করা হবে৷ এলাকার মানুষ জানিয়েছেন মিণ্টু একটি উশৃঙ্খল এবং বখাটে ছেলে৷ প্রায়ই সে মদমত্ত অবস্থায় পরিবারের লোকজনদের ওপর অত্যাচার করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top