News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুজাফফরপুরে, ভস্মীভূত প্রায় ২০০টি ঝুপড়ি
Image

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুজাফফরপুরে, ভস্মীভূত প্রায় ২০০টি ঝুপড়ি

মুজাফফরপুর (বিহার), ২০ মার্চ (হি .স.): গভীর রাতে আগুন-আতঙ্ক বিহারের মুজাফফরপুর জেলায়| মঙ্গলবার গভীর রাতে মুজাফফরপুর জেলার আহিয়াপুর এলাকায় অবস্থিত বস্তিতে ভয়াবহ আগুন লাগে| প্রথমে বস্তির একটি ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে| মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী প্রায় ২০০টি ঝুপড়িতে| ৱুধবার ভোররাত পর্যন্ত দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুনের লেলিহান শিখা| ভয়াবহ আগুনে পুড়ে যায় প্রায় ২০০টি ঝুপড়ি| বিধ্বংসী আগুনে গৃহহীন হয়ে পড়লেন শতাধিক মানুষ| 

পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে মুজাফফরপুর জেলার আহিয়াপুর এলাকায় অবস্থিত বস্তিতে ভয়াবহ আগুন লাগে| প্রথমে ঝুপড়ির বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান| এরইমধ্যে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই ঝুপড়ির বাসিন্দাদের নিরাপদে দূরত্বে সরে যেতে নির্দেশ দেন| এরপরই শুরু হয় আগুন নেভানোর কাজ| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| তবে, আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়ে প্রায় ২০০টি ঝুপড়ি| মুজাফফরপুর-এর জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অলোক রঞ্জন ঘোষ জানিয়েছেন, ‘বিধ্বংসী আগুনে প্রায় ২০০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে| হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top