News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে প্লাস্টিক ব্যাগ বিরোধী অভিযান
Image

রাজধানীতে প্লাস্টিক ব্যাগ বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ মধ্য ভুবন বনের উদ্যোগ সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার এক প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে এই প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়৷ উদ্যোক্তারা প্লাস্টিক বর্জন করার জন্য ব্যবসায়ী এবং তাদের প্রতি আহ্বান জানান৷ প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে তাদের এই অভিযান৷

এর আগেও এই উদ্যোগ সামাজিক সংস্থা রাজধানী আগরতলা শহর সহ অন্যান্য স্থানে এ ধরনের প্লাস্টিক বিরোধী অভিযান সহ নানা সামাজিক কর্মসূচি ও সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে৷ তাদের এই সমাজ সচেতন মূলক কর্মসূচির জন্য সর্বস্তরের জনগণ প্রশংসা করেছেন৷ ভবিষ্যৎও তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে উদ্যোগ সামাজিক সংস্থার সভাপতি বাপি দেব জানিয়েছেন৷ এদিকে, রাজধানী আগরতলা শহরের পাশাপাশি অন্যান্য স্থানেও অনুরূপ অভিযান চালানো প্রয়োজন বলে দাবী উঠেছে৷ বিশেষ করে মফস্বল শহরগুলিতে পলি ব্যাগের রমরমা ব্যবহার চলছে বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top