News Flash

  • Home
  • Uncategorized
  • দলবদলের ট্রেন্ড : বিজেপিতে যোগ কংগ্রেস বিধায়কের
Image

দলবদলের ট্রেন্ড : বিজেপিতে যোগ কংগ্রেস বিধায়কের

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি. স.) : দলবদলের পালা অব্যাহত। দীর্ঘ কুড়ি বছর কংগ্রেসের সঙ্গে থেকে রবিবার বিজেপিতে যোগ দিলেন ওডিশার কংগ্রেস বিধায়ক প্রকাশ চন্দ্র বেহেরা। তাঁর উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওডিশায় বিজেপিকে পরিবর্তন আনতে আরও সাহায্য করবে বলেও এদিন মন্তব্য করেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ।


এদিন নয়াদিল্লিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং কারিগরি উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন কংগ্রেস বিধায়ক প্রকাশ চন্দ্র বেহেরা। শনিবারই কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন তিনি। ওডিশার কটকে সালেপুর কেন্দ্রের প্রতিনিধি ছিলেন তিনি। বিজেপিতে যোগদান করে পার্টির একটি সাংবাদিক বৈঠকে প্রকাশ চন্দ্র বেহেরা জানান, \”নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমার বিশ্বাস আছে। আমার কেন্দ্রের তরুণ-যুবকেরা কেন্দ্রীয় সরকারের সার্জিকাল স্ট্রাইকের সিদ্ধান্তে অভিভূত এবং খুশি।\” রাজ্য কংগ্রেসের উচ্চ নেতৃত্বের দ্বারা উপেক্ষিত হয়েই তিনি দলবদলের সিদ্ধান্ত নিয়ে বিজেপিতে যোগদান করেন বলেও এদিন জানিয়েছেন তিনি। তাঁকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রসাদ বলেছেন, \”প্রকাশ চন্দ্র বেহেরার উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওডিশায় বিজেপিকে পরিবর্তন আনতে আরও সাহায্য করবে।\”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top