News Flash

  • Home
  • Uncategorized
  • শারীরিক অবস্থাক্রমেই আরও অবনতি মনোহর পারিক্করের, নয়া মুখ্যমন্ত্রীর খোঁজে বিজেপি
Image

শারীরিক অবস্থাক্রমেই আরও অবনতি মনোহর পারিক্করের, নয়া মুখ্যমন্ত্রীর খোঁজে বিজেপি

পানাজি, ১৭ মার্চ (হি.স.) : শারীরিক অবস্থাক্রমেই আরও অবনতির পথে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের। এই অবস্থায় এখন পারিক্করের পরিবর্তে নতুন মুখ্যমন্ত্রীর খোঁজ শুরু করেছে বিজেপি নেতৃত্ব। গোয়ায় ক্ষমতা ধরে রাখতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি।


শনিবার সন্ধ্যায় এই বিষয়ে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল। গোয়ার বিধায়কদের মধ্যে থেকেই কাউকে নয়া মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার প্রস্তাব করেন বিজেপি বিধায়করা। রবিবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নতুন মুখ্যমন্ত্রী বাছার প্রক্রিয়া নিয়ে কথা বলতে গোয়ায় প্রতিনিধি পাঠাতে পারে। গোয়ায় বিজেপির শরিক দল মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি এবং আরও তিন বিজেপিকে সমর্থন দেওয়া নির্দল বিধায়কের সঙ্গেও কথা বলতে পারে প্রতিনিধি দল। বিজেপির পূর্তমন্ত্রী বিজয় সরদেশাই জানিয়েছেন, ‘কংগ্রেস যতই চেষ্টা করুক, ক্ষমতায় তারা আসতে পারবে না। গোয়ায় একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছেন।

বিজেপি ঐক্যবদ্ধ ভাবে নতুন কিছু চিন্তা–ভাবনা করছে।’গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিজেপি নেতা মাইকেল লোবো জানান, মনোহর পারিক্করের শারীরিক অবস্থা পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি শীঘ্র সুস্থ হয়ে ওঠার মতো পরিস্থিতিতে নেই। তিনি জানান, পারিক্কর দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছেন। অসুস্থ অবস্থাতেই তিনি রাজ্যের দায়িত্ব সামলেছেন। কিন্তু বর্তমানে তা আর সম্ভব নয়। এরকম পরিস্থিতিতে কংগ্রেস রাজ্যপাল মৃদুলা সিন্হার কাছে বিজেপি জোট সরকার ভেঙে দিয়ে তাদের সরকার গঠন করার আর্জি জানিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top