News Flash

  • Home
  • Uncategorized
  • চাপের রাজনীতিতে এক কদম এগিয়ে দুই আসনে প্রার্থী ঘোষণা আইপিএফটির
Image

চাপের রাজনীতিতে এক কদম এগিয়ে দুই আসনে প্রার্থী ঘোষণা আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ চাপের রাজনীতিতে এক কদম এগিয়ে রইল আইপিএফটি৷ জোট শরিক বিজেপির উপর চাপ বাড়িয়ে রাজ্যে দুটি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা দিল আইপিএফটি৷ সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ বিষয় হল, পূর্ব ত্রিপুরা আসনে লড়বেন আইপিএফটি সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য এন সি দেববর্মা৷ পশ্চিম আসনে দাঁড়াবেন যুব আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়া৷ বিজেপির সাথে আলোচনার পথ খোলা রেখেই প্রার্থী তালিকা আজ ঘোষণা দিয়েছে আইপিএফটি৷ সেক্ষেত্রে শর্ত একটাই৷ পূর্ব ত্রিপুরা আসনটি দিতে হবে এন সি দেববর্মাদের৷ শনিবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা এবং সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷


লোকসভা নির্বাচনে আসন নিয়ে বিজেপি-আইপিএফটি জোটে অস্থিরতা চলছে বেশ কয়েকদিন ধরে৷ দুই শরিক দলই নিজেদের অবস্থানে অনঢ়৷ ফলে, বিজেপির প্রার্থী ঘোষণার আগেই আইপিএফটি দুই আসনেই প্রার্থী ঘোষণা দিয়ে শরিক দলের উপর চাপ বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
আজ সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা বলেন, দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত অধিবেশন সমাপ্ত হয়েছে৷ সহযোগীদের নিয়ে আইপিএফটির এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে দুই আসনেই প্রার্থী দেওয়া হোক৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা এবং বিশ্লেষণ হয়েছে৷ সম্প্রতি নির্বাচন নিয়ে আইপিএফটি কোর কমিটি গঠন করেছিল৷ নানাভাবে বিচার বিশ্লেষণের পর ওই কমিটি লোকসভা নির্বাচনে দুই আসনেই প্রার্থী দেওয়ার সুপারিশ করেছে৷ কমিটির সুপারিশের ভিত্তিতে আজ বৈঠকে সর্বসম্মতিক্রমে দুই আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে রাজনৈতিক জোট হয়েছে৷ নির্বাচনে জয়ী হওয়ার রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হয়েছে৷ স্বাভাবিকভাবেই জোট শরিক হিসেবেই বিজেপির কাছে লোকসভা নিবাচনে পূর্ব আসনের দাবি জানানো হয়৷ কিন্তু, বিজেপি তাতে রাজী হয়নি৷ তিনি বলেন, এবিষয়ে বহুবার বিজেপির সাথে আলোচনার চেষ্টা হয়েছে৷ কিন্তু কোন সুরাহা হয়নি৷ সর্বশেষ বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাম মাধবের কাছেও শরিক দল হিসেবে পূর্ব আসনের জানানো হয়েছিল৷ কিন্তু, তাঁর কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেনি৷ সাথে তিনি যোগ করেন, পরবর্তীতে যীষ্ণু দেববর্মার সাথেও বৈঠকে আসন রফা নিয়ে কোন সুরাহা হয়নি৷ তাঁর কথায়, বিজেপি আইপিএফটিকে প্রস্তাব দিয়েছে পূর্ব ত্রিপুরা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হোক৷ তাই, দুই আসনেই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি, বলেন এন সি দেববর্মা৷
এদিন প্রার্থী তালিকা ঘোষণা দেন আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷ তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে আইপিএফটির হেভিওয়েট দুই নেতাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে৷ তিনি জানান, পূর্ব ত্রিপুরা আসনে এন সি দেববর্মা এবং পশ্চিম আসনে শুক্লাচরণ নোয়াতিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ সাথে তিনি যোগ করেন, বিজেপির সাথে আলোচনার পথ খোলা রেখেই প্রার্থী ঘোষণা করা হচ্ছে৷
তাঁর কথায়, বিজেপি পূর্ব আসনে প্রার্থী না দিলে পশ্চিম আসনে প্রার্থী প্রত্যাহার করে নেবে আইপিএফটি৷ সেক্ষত্রে জোট বেঁধেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ মেবার কুমার জমাতিয়ার বক্তব্য, লোকসভা নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপির সাথে জোটে তার কোন প্রভাব পড়বে৷ জোট অটুট রেখেই লোকসভা নির্বাচনে লড়াই হবে৷
তাঁর মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে আইপিএফটির প্রতিদ্বন্দ্বিতা জরুরি হয়ে পড়েছে৷ লোকসভা নির্বাচনে তিপ্রাল্যান্ডের দাবি নিয়েই ময়দানে নামবে আইপিএফটি৷ তাঁর বক্তব্য, জোট সরকার গঠন হওয়ার পর মানুষ ভাবতে শুরু করেছেন তিপ্রাল্যান্ডের দাবি থেকে সরে যাচ্ছে আইপিএফটি৷ কিন্তু, তিপ্রাল্যান্ডের দাবি পূরণের ক্ষেত্রে দিল্লিতে আইপিএফটির প্রতিনিধিত্ব জরুরী হয়ে পড়েছে৷ তাঁর কথায়, সংসদে এই দাবি নিয়ে লড়াই করাই মূল লক্ষ্য৷ তাই, লোকসভা নির্বাচনে দলের অন্যতম হেভিওয়েট নেতা এন সি দেববর্মাকে প্রার্থী করেছে আইপিএফটি৷
চাপের রাজনীতিতে আইপিএফটি এক কদম এগিয়ে গেলেও শেষ পর্য্যন্ত জল কোন দিকে গড়ায় তাই এখন দেখার বিষয়৷ তাছাড়া, লোকসভা নির্বাচনে আইপিএফটির সাথে বিজেপির সমঝোতা না হলে খেলা আরো জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top