News Flash

  • Home
  • Uncategorized
  • রামবানে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি, মর্মান্তিক মৃত্যু শিশু ও মহিলা-সহ ১১ জনের
Image

রামবানে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি, মর্মান্তিক মৃত্যু শিশু ও মহিলা-সহ ১১ জনের

বানিহাল ও জম্মু, ১৬ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি| শনিবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি শিশু এবং দু’জন মহিলা-সহ ১১ জন| এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হযেছেন| শনিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রামবান জেলায়, চান্দেরকোটে-রাজগড় সংযোগকারী রোডে, কুন্দা নাল্লাহ-র কাছে| নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি| খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে ছুটে আসে নিকটবর্তী থানার পুলিশ| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় শুরু হয় উদ্ধারকাজ| ‘অভিশপ্ত’ ওই গাড়ির ভিতর থেকে ১৩ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই, পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়| বাকি ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সকালে যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি চান্দেরকোটে থেকে রাজগড় অভিমুখে যাচ্ছিল| সকাল তখন ১০.৩০ মিনিট হবে, কুন্দা নাল্লাহ-র কাছে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই গাড়িটি| খাদে পড়ে যাওয়া মাত্রই গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন| খবর পাওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাস্থলে ছুটে আসে নিকটবর্তী থানার পুলিশ| বহু কষ্টের পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়| তাঁদের মধ্যে একটি শিশু এবং দু’জন মহিলা-সহ ১১ জনের মৃত্যু হয়েছে| বাকি ৩ জন বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| ডিসি (রামবান শওকত) আইজাজ ভাট জানিয়েছেন, চান্দেরকোটে থেকে রাজগড় অভিমুখে যাচ্ছিল এসইউভি গাড়িটি| একটি শিশু এবং দু’জন মহিলা-সহ ১১ জনের মৃত্যু হয়েছে| বাকি ৩ জন বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| ভয়াবহ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) পার্টির সভাপতি ড. ফারুক আবদুল্লা এবং সহ-সভাপতি ওমর আবদুল্লা| নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন ফারুক আবদুল্লা এবং ওম র আবদুল্লা| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top