News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ধাক্কা কংগ্রেস শিবিরে, প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন ওডিশার বিধায়ক প্রকাশ চন্দ্র বেহেরা
Image

ফের ধাক্কা কংগ্রেস শিবিরে, প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন ওডিশার বিধায়ক প্রকাশ চন্দ্র বেহেরা

ভুবনেশ্বর, ১৬ মার্চ (হি.স.): সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে একের পর এক ভাঙন সহ্য করতে হচ্ছে কংগ্রেস নেতৃত্বকে| এবার কংগ্রেস নেতৃত্বকে জোরালো ধাক্কা দিয়ে কংগ্রেস দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন ওডিশার সালেপুর বিধানসভা কেন্দ্রের (কটক জেলা) বিধায়ক প্রকাশ চন্দ্র বেহেরা| ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছেও পাঠিয়ে দিয়েছেন ক্ষুব্ধ এই কংগ্রেস সাংসদ| কি কারণে আচমকা এই সিদ্ধান্ত? এ প্রসঙ্গে বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক প্রকাশ চন্দ্র বেহেরা জানিয়েছেন, ‘কটক জেলা কংগ্রেস কমিটি (ডিসিসি)-র সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই, দলীয় নেতৃত্বের দ্বারা বারবার অপমানিত হয়েছি| ওডিশা প্রদেশ কংগ্রেস কমিটি (ওপিসিসি)-র সভাপতির কাছে আবেদন সত্ত্বেও, আমার কথা কখনও বিবেচিত হয়নি| তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম|’

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন ওডিশার সুন্দরগড় বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক যোগেশ সিং| দল-বিরোধী কাজের জন্য বরখাস্ত করা হয়েছিল যোগেশ সিংকে, তার একদিন পরই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেছিলেন তিনি| এবার লোকসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রকাশ চন্দ্র বেহেরা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top