News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ও বিজেপি একই মুদ্রার দু-পিঠ : টিআরএস নেত্রী কে কবিতা
Image

কংগ্রেস ও বিজেপি একই মুদ্রার দু-পিঠ : টিআরএস নেত্রী কে কবিতা

হায়দরাবাদ, ১৫ মার্চ (হি. স.) : শুক্রবার অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও জন সেনার জোটকে ‘একটি রাজনৈতিক স্টান্ট’ বলে কটাক্ষ করলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) নেত্রী কে কবিতা। টিআরএস-কে বিজেপির ‘বি-টিম’ বলে রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়াও দেন তিনি। কংগ্রেস সভাপতির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে এদিন টিআরএস নেত্রী বলেছেন, \”তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি কারোর বি-টিম নয়। শুধুমাত্র তেলেঙ্গানার মানুষের বি-টিম। কংগ্রেস ও বিজেপি একই মুদ্রার দু-পিঠ।\”

এদিন রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির পক্ষ থেকে কে কবিতা বলেছেন, \”আমরা কারোর বি-টিম নই। আমরা শুধুই রাজ্যের মানুষের বি-টিম। কংগ্রেস শুধুই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। টিআরএস ওদের মতো নয়। টিআরএস পরবর্তী প্রজন্মের কথা ভাবে। কংগ্রেস আর বিজেপির মতো শুধুমাত্র পরবর্তী নির্বাচনের কথা ভাবে না। কংগ্রেস-বিজেপি একই মুদ্রার দুটি পিঠ।\” অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিএসপি এবং টিআরএস আঁতাত প্রসঙ্গে তিনি বলেন, \”এটি শুধু একটি রাজনৈতিক স্টান্ট। প্রধান ইস্যু হল তারা স্বাধীনব হবে লড়বেন নাকি অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোটবদ্ধ ভাবে লড়বেন। জনগণের কাছে তাঁদের এই বিষয়টি পরিষ্কার করা দরকার।\”

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top