News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশী মাছ আমদানি বন্ধ প্রভাবিত রাজ্যের বাজারগুলি
Image

বাংলাদেশী মাছ আমদানি বন্ধ প্রভাবিত রাজ্যের বাজারগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ সাম্প্রতিককালে বাংলাদেশ থেকে মাছের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের বাজারগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে৷ মাছের দাম বেড়ে লাগামহীন হয়েছে৷ বর্তমানে রাজ্যের প্রতিটি বাজারের মাছ ব্যবসায়ীরা বহিঃরাজ্য তথা অন্ধ্রপ্রদেশ থেকে আমদানিকৃত মাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন৷জানা গেছে, বাংলাদেশ থেকে মাছ আমদানি তলানিতে এসে ঠেকায় রাজ্যের বাজারে মাছের দাম বহু গুণে বেড়ে৷

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশের খাল-বিল বা পুকুরে জল কমে যাওয়ায় মাছের আমদানি কমে গেছে৷ আগামী দুই থেকে তিন মাস এ ধরনের পরিস্থিতি চলবে৷ তাঁরা জানান, ভারী বৃষ্টিপাত হলে বাংলাদেশের খাল-বিল পুকুরে জল জমবে৷ তখনই নতুন করে মাছের চাষ হবে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে৷ তখন বাংলাদেশ থেকে ত্রিপুরায় মাছের আমদানি যথারীতি বাড়বে৷ এদিকে, বাজারগুলির অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top